IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজনীতি >> বাসুপাড়ায় ওয়ার্ড আ.লীগের বর্ধিত সভা

বাসুপাড়ায় ওয়ার্ড আ.লীগের বর্ধিত সভা

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। উক্ত সম্মেলন সফল ও স্বার্থক করার লক্ষ্যে বাসুপাড়া ইউনিয়নের ৮ এবং ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জাবের আলীর সার্বিক তত্ত¡াবধানে রোববার বিকেল ৩ টায় বর্ধিত সভা ইউনিয়নের জতিনগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নারায়ন চন্দ্র সাহার পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য, বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল বারীক, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মকবুল হোসেন, আইন বিষয়ক সম্পাদক জীবন কুমার সাহা, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রতন কুমার প্রামানিক, সাধারণ সম্পাদক ইনতাজ আলী, ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ লিটন, যুবলীগ নেতা আইনুল হক, সাবেক ছাত্রলীগ নেতা গোলাম সরোয়ার রবিন প্রমুখ।

বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক সহ অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31