IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> রাজনীতি >> রাজধানীতে ভেঙে যাওয়া মঞ্চেই চলছে তারুণ্যের সমাবেশ

রাজধানীতে ভেঙে যাওয়া মঞ্চেই চলছে তারুণ্যের সমাবেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপির সরকার পতনের চলমান আন্দোলনে তরুণ প্রজন্মের সম্পৃক্ততা বাড়াতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ‘তারুণ্যের সমাবেশ’। আর নেতাকর্মীদের ভিড়ে ভেঙে গেছে বিএনপির তিন অঙ্গ সংগঠন আয়োজিত তারুণ্যের সমাবেশের মঞ্চ। ভেঙে যাওয়া মঞ্চেই চলছে সমাবেশ। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (২২ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে সমাবেশের মঞ্চ ভেঙে যায়। সরেজমিনে দেখা গেছে, মঞ্চ ভাঙার পরও সমাবেশ চলছে। দেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশ শেষে ঢাকায় চলছে বিএনপির অঙ্গ সংগঠনের তারুণ্যের এ সমাবেশ।

এদিন সমাবেশে যোগ দিতে সকাল থেকেই নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে আসতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে নেতাকর্মীদের উপস্থিতি। দুপুর নাগাদ সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

দলীয় সূত্রে জানা গেছে, সমাবেশ থেকে এ প্রজন্মের নতুন ভোটার ও তরুণদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন সমাবেশের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া প্রধান বক্তা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেবেন ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।

নাম প্রকাশ না করার শর্তে এক যুবদল নেতা বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। অনেক লোক মঞ্চে আসায় ভেঙে গেছে। তবে কেউ আহত হয়নি।

বিএনপির সরকার পতনের চলমান আন্দোলনে তরুণ প্রজন্মের সম্পৃক্ততা বাড়াতে শনিবার দুপুর ২টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে ‘তারুণ্যের সমাবেশ’। বিএনপির তিন অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদল এ কর্মসূচি বাস্তবায়ন করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31