IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪
Home >> রাজনীতি >> ‘যুবলীগ রাজপথে থাকলে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না’

বাগমারায় যুবলীগের কর্মীসভা

‘যুবলীগ রাজপথে থাকলে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না’

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ হচ্ছে আওয়ামী লীগের একটা বিরাট শক্তি। দেশের প্রতিটি নির্বাচন, দুর্যোগ সহ যেকোন সংকটে যুবলীগ দক্ষতার সাথে এগিয়ে আসে। আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগ ঐক্যবদ্ধ থাকলে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না। যুবলীগ করলেই হবে না। জাতির জনকের আদর্শকে ধারণ করতে হবে। লালল করতে হবে।

জাতির জনকের কারনে আমরা পেয়েছি স্বাধীন দেশ ও লাল সবুজের পতাকা। জাতির জনকের সেই লাল সবুজের পতাকার সম্মান ধরে রাখার দায়িত্ব সবার। যুবলীগ ঐক্যবদ্ধ থাকলে কোন অপশক্তি দেশের বুকে মাথা তুলে দাঁড়াতে পারবে না।

শনিবার (২২ জুলাই) বাগমারা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সালেহা ইমারত মিলনায়তনে যুবলীগের কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, দীর্ঘদিন বাগমারায় যুবলীগের সম্মেলন না হওয়ায় ঐক্যবদ্ধ হতে পারছেনা নেতৃবৃন্দ। গতি হারিয়েছে সাংগঠনিক কার্যক্রমে। উপজেলা যুবলীগের সাংগঠনিক কার্যক্রমে গতি বৃদ্ধির লক্ষ্যে আগামী সেপ্টম্বর মাসের প্রথম সপ্তাহে সম্মেলনের আয়োজন করা হবে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষ্যে এই সম্মেলন অনেক গুরুত্বপূর্ণ। দলমত নির্বিশেষে সবাইকে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

উপজেলা যুবলীগের সভাপতি আল-মামুন প্রামানিকের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীরের পরিচালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ। প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু। আরও বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সহ সভাপতি আব্দুল মতিন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, জেলা যুবলীগের সহ সভাপতি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সেজানুর রহমান সেজান।

আরও উপস্থিত ছিলেন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান পল্লব, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, কৃষকলীগের সভাপতি মহসীন আলী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, যুবলীগ নেতা মেহেদী হাসান রানা, মাহাবুর রহমান মিঠু, মোশারফ হোসেন, সানোয়ার হোসেন, জহুরুল ইসলাম, শাহীন রেজা, নাহিদ হাসান প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31