IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলন
Home >> রাজনীতি >> টপ নিউজ >> রাণীনগরে রাহিদ, আত্রাইয়ে এবাদুর রহমান নির্বাচিত

উপজেলা পরিষদ নির্বাচন

রাণীনগরে রাহিদ, আত্রাইয়ে এবাদুর রহমান নির্বাচিত

রাণীনগরে রাহিদ, আত্রাইয়ে এবাদুর রহমান নির্বাচিত

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নওগাঁর রাণীনগর উপজেলায় রাহিদ সরদার (কাপ-পিরিচ) এবং আত্রাই উপজেলায় বর্তমান চেয়ারম্যান এবাদুর রহমান (কৈ মাছ) নির্বাচিত হয়েছেন। এছাড়া রাণীনগরে ভাইস চেয়ারম্যান পদে প্রদ্যুত কুমার প্রামানিক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রুমা বেগম এবং আত্রাই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে হাফিুল শেখ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফেরদৌসী ইয়াসমিন চৌধুরী নির্বাচিত হয়েছেন।

রাণীনগর উপজেলা সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাস্সম এবং আত্রাই উপজেলা সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস এই ফলাফল ঘোষণা করেন।

বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে একটানা বিকেল চারটা পর্যন্ত দুই উপজেলার ১৩৭ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে রাণীনগর উপজেলায় ৭০টি কেন্দ্রে মোট এক লাখ ৬২হাজার পাঁচ জন ভোটারের মধ্যে ৬৭হাজার ৪১৭জন ভোটার ভোট প্রয়োগ করেন। এই উপজেলায় উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৯জন প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে সাবেক এমপি আনোয়ার হোসেন হেলালের ছেলে উপজেলা আওয়ামী লীগের সদস্য রাহিদ সরদার কাপ-পিরিচ প্রতিকে ২৩হাজার ৪৬৪ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান কৈ মাছ) প্রতিকে পেয়েছেন ১৪হাজার ৫৪৮ভোট।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মোট সাত জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে প্রদ্যুত কুমার চশমা প্রতিকে ১৬হাজার ৪১৯ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জারজিস হাসান মিঠু টিউবওয়েল প্রতিকে পেয়েছেন ১২হাজার ৪৮ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে রুমা বেগম পদ্ম ফুল প্রতিকে ৩২হাজার ১৩৯ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মর্জিনা বেগম প্রজাপ্রতি প্রতিকে পেয়েছেন ১৩হাজার ২০ভোট।

আত্রাই উপজেলায় মোট ৬৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় মোট এক লক্ষ ৭০হাজার ১৫২জন ভোটারের মধ্যে ভোট পরেছে ৭৩হাজার ২৪৮টি। উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আট জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে বর্তমান চেয়ারম্যান ও আত্রাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এবাদুর রহমান কৈ মাছ প্রতিকে ২১হাজার ৪৮৬ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজার রহমান জোড়া ফুল প্রতিকে পেয়েছেন ১৩হাজার ৮৭৯ভোট।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মোট তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে হাফিজুল শেখ চশমা প্রতিকে ৩৩হাজার ৫১৮ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আফছার আলী প্রামানিক তালা প্রতিকে পেয়েছেন ৩২হাজার ২৭৪ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে ফেরদৌসী ইয়াসমিন চৌধুরী কলস প্রতিকে ৩৬হাজার ৪২৯ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মিতু বানু ফুটবল প্রতিকে পেয়েছেন ২২হাজার ১১ভোট।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31