IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা
Home >> রাজনীতি >> টপ নিউজ >> ‘কোটা আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়া হয়েছে’

‘কোটা আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়া হয়েছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : সরকারি চাকরিতে কোটা ইস্যুতে চলমান আন্দোলনকে এরই মধ্যে রাজনৈতিক রূপ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

শনিবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫টায় সরকারি চাকরিতে কোটা ইস্যু নিয়ে শিক্ষার্থীদের প্রস্তাবনা সংগ্রহ, বিভিন্ন তথ্য-উপাত্ত সংবলিত লিফলেট বিতরণ, উন্মুক্ত আলাপন, যৌক্তিক উপায় গ্রহণ এবং জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি পরিহার করার জন্য ‘পলিসি অ্যাডভোকেসি’ ও ‘ডোর টু ডোর ক্যাম্পেইন’-এর ওপর আলোকপাতের উদ্দেশ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ছাত্রলীগের সভাপতি বলেন, আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকে এরই মধ্যে রাজনৈতিক রূপ দেওয়া হয়েছে। এই আন্দোলনে ছাত্রদলের ক্যাডার, পেট্রোলবোমা মামলার আসামিকে আমরা উপস্থিত হতে দেখেছি। আমাদের কাছে অনুভূত হচ্ছে, সাধারণ শিক্ষার্থীদের আবেগ কাজে লাগিয়ে সন্ত্রাসীদের একটি গেট টুগেদার করার পথ তৈরি করা হচ্ছে।

তিনি বলেন, আপিল বিভাগের স্থগিতাদেশ দেওয়ার পর এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহাল হওয়ার পরে বাংলাদেশের ছাত্রসমাজ সন্তোষ জানিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে গেছে। আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা ঘরে ফিরে গেছে কিন্তু প্রফেশনাল আন্দোলনকারীরা নৈরাজ্য তৈরি করেছে। ব্লকেড ব্লকেড খেলা খেলছে যাতে সাধারণ মানুষ দুর্বিষহ যন্ত্রণার মধ্যে পড়েছে।

তিনি বলেন, একটি বিষয়ে যেখানে সব পক্ষই আন্তরিক, সাধারণ শিক্ষার্থীদের দাবির একটি ধাপ এরই মধ্যে পূরণ করা হয়েছে, সেই আন্দোলনকে কেন টেনে টেনে প্রলম্বিত করা হচ্ছে? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে তথাকথিত একটি প্ল্যাটফর্ম গড়ে তুলেছে। প্রথমে বলেছে যদি ২০১৮ সালের পরিপত্র পুনর্বহাল করা হয় তাহলে আন্দোলন থেকে তারা ইস্তফা দেবে। আন্দোলনের একটি যৌক্তিক সমাপ্তি তারা টানবে। ২০১৮ সালের পরিপত্র পুনর্বহাল করার পরও অনর্থকভাবে তারা তাদের আন্দোলনকে টেনে নিয়ে যাচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কোটা ইস্যুতে একটি যৌক্তিক এবং অন্তর্ভুক্তিমূলক সমাধান চায়। সেটির জন্য বিচার বিভাগের পর্যবেক্ষণ নিয়ে নির্বাহী বিভাগ সময় নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়ে, সময় নিয়ে নির্বাহী বিভাগ একটি সিদ্ধান্ত নেবে। তাহলে কীসের এত তাড়াহুড়ো

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31