ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর নির্বাচনকে সামনে রেখে শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা করেছেন নৌকার প্রার্থী শহীদুজ্জামান শহীদ।
সোমবার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টায় আড়ানী ডিগ্রী কলেজের একটি রুমে তিনি এ সভা করেন।
সভায় উপস্থিত হন পৌর সভার দুটি ডিগ্রী কলেজ, তিনটি মাধ্যমিক বিদ্যালয়, দুটি মাদ্রসা ও পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক। তাঁরা আগামী ১৬ জানুয়ারী ২০২১ আড়ানী পৌর নির্বাচনে উন্নয়নের প্রতিক নৌকা মার্কায় ভোট দেয়ার প্রত্যয় ব্যাক্ত করেন।
আড়ানী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মখলেসুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও আড়ানী পৌর আ’লীগের সভাপতি শহীদুজ্জামান শাহীদ, সাধারণ সম্পাদক আবদুল মতিন , অধ্যাপক রাম গোপাল সাহা, প্রভাষক আবু সাইদ প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস, প্রভাষক মুরাদ আলী ও সিরাজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, আল হেলাল কনক, নাসির উদ্দিন, সুলতান মাহমুদ, নার্গিস খাতুন, রাবিউল ইসলাম, শফিকুল ইসলাম, সালাউদ্দিন, অধ্যাপক সাইফুল ইসলাম, শিক্ষক আবদুল হান্নান, মাহফুজুর রহামান চুনু, নবিউর রহমান, বেলাল হোসেন, আবু হানিফ, শামিম আহম্মেদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল মতিন মতি, আড়ানী ইফনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান নিপন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন প্রমুখ।


