IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজনীতি >> লিড নিউজ >> স্বৈরশাসকের সময় মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি হয়েছে : তারেক রহমান

স্বৈরশাসকের সময় মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি হয়েছে : তারেক রহমান

ধূমকেতু প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি করা হয়েছিল। এ দেশের মানুষের অর্থসম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে।

রোববার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নগরের মাদ্রাসা মাঠ-সংলগ্ন ঈদগাহ রোডে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষের সমর্থনে, সহযোগিতায় গত বছর ৫ আগস্ট আমরা এই দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে যে আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনের মুখে টিকতে না পেরে স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে গেছে। একটি রাজনৈতিক দলের উদ্দেশ্য হচ্ছে দেশ এবং দেশের জনগণকে কীভাবে উন্নত করা যায়, দেশের সার্বভৌমত্ব কীভাবে রক্ষা করা যায়, একইসঙ্গে দেশের ভেতরে যত জনগণ আছে সেই জনগণের উন্নত জীবনযাত্রার জন্য বিভিন্ন পরিকল্পনা করা।

স্বৈরাচার জনগণের আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই স্বৈরাচার ১৭ বছরের বেশি সময় ধরে এই দেশের ক্ষমতা দখল করেছিল। ক্ষমতা দখল করার পরে আমরা দেখেছি, কীভাবে একে একে তারা গুম, খুন, হত্যার রাজনীতি শুরু করেছিল। তারা যে কোনো বিরোধী মতের মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল। আমি নিশ্চিত এই সম্মেলনে আজকে যারা উপস্থিত আছেন তারা স্বৈরাচারের সময়ে মিথ্যা মামলায় জর্জরিত হয়েছেন। বিএনপির বাইরের বহু রাজনৈতিক দল যারা আমাদের সঙ্গে রাজপথে ছিল, ছোট-বড় রাজনৈতিক দলগুলো এ দেশের মানুষের অধিকার আদায়ে সোচ্চার ছিল। যারা স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। প্রত্যেকটা দলের নেতা-কর্মীকে তারা খুন করেছে, গুম করেছে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা দেখেছি সেই সময়ে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কীভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেটি স্থানীয় নির্বাচন হোক, সেটি জাতীয় নির্বাচন হোক। প্রতিটি পর্যায়ে মসজিদ কমিটির নির্বাচন থেকে শুরু করে মার্কেট কমিটির নির্বাচন, স্থানীয় পর্যায়ের নির্বাচন কিংবা জাতীয় পর্যায়ের নির্বাচন। প্রতিটি নির্বাচন ভেঙে-চুরে চুরমার করে দেওয়া হয়েছে।

বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা দেখেছি সেই সময় আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনীতিকরণ করার মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছিল।

ড. ইউনুসের সরকারকে উদ্দেশে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সেই পথে (নির্বাচন) ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আমরা কিছুদিন আগে সরকারের পক্ষ থেকে শুনেছি, ঘোষণা করা হয়েছে রমজানের আগে ইনশাআল্লাহ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের অধিকারের প্রথম পদক্ষেপ বাস্তবায়িত হবে।

সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও রাজশাহী মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31