IMG-LOGO

মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে যমুনায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট‘ড. ইউনূসের সঙ্গে সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই’নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভাচাঁপাইনবাবগঞ্জে ১৫০ গ্রাম হেরোইন সহ যুবক গ্রেপ্তার মোটরসাইকেল ও মোবাইল জব্দসরদহ রোড স্টেশনে ট্রেন বিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশে এমপি চাঁদপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালনমহাদেবপুরে আন্তর্জাতিকদুর্যোগ প্রশমন দিবস পালননাটোর স্টেশনে চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেলেন জার্মান পর্যটকসিরাজগঞ্জে ১৩’অক্টোবর আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষ্যে- র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভারাণীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিতচারঘাটে আলোচিত ভ্যান চালককে কপিয়ে আহত করে ভ্যানছিনতাইয়ের ২৪ ঘন্টার মাথায় ভ্যান উদ্ধার, গ্রেফতার ৩বাউয়েটে ৬ষ্ঠ কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির সভাসিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের সাধারণ জ্ঞান প্রতিযোগিতাসৌদি যুবরাজ হামলার ভয়ে বারবার ভবন পাল্টাচ্ছেন‘ইউনূসকে হেনস্তা দেশের জন্য অপমানজনক’
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘ড. ইউনূসের সঙ্গে সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই’

‘ড. ইউনূসের সঙ্গে সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই’

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে ফেসবুকের এক পোস্টে তিনি এই মন্তব্য করেছেন।

পোস্টে তিনি লেখেন, পরাজিত ও পলাতক ফ্যাসিস্ট তার সন্ত্রাসীদের সুদূর যুক্তরাষ্ট্রেও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য উস্কানি দিয়ে যাচ্ছে। প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই। সরকারের উচিত হবে এ ব্যাপারে দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। এরা যে ফ্যাসিস্ট, দেশ থেকে পালিয়ে গিয়েও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ অব্যাহত রেখে তা বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছে। শেইম…।

এর আগে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, জন এফ কেনেডি বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা ড. ইউনূসের দিকে এগিয়ে গিয়ে কয়েকজন লোক উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন। এ সময় বিক্ষোভকারীরা তাকে উদ্দেশ্য করে বলেন, ‘ইউ আর আ টেরোরিস্ট’, ‘হোয়াই ইউ কাম হিয়ার’।

এছাড়া, বিক্ষোভকারীরা ড. ইউনূসের বিরুদ্ধে দেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগ তোলেন। পাশাপাশি বাংলাদেশের পুলিশ বাহিনীর ভূমিকা নিয়েও বিভিন্ন স্লোগান দেন। পরে সঙ্গে থাকা সহযোগীর সহায়তায় সামনের দিকে এগিয়ে যান ড. ইউনূস।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930