IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ‘সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করুন’

‘সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করুন’

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : একে অন্যের দোষারোপ থেকে বিরত থাকুন, দেশের উন্নয়নের কথা বলুন, সকল ভেদাভেদ ভুলে নৌকার জন্য, দলের জন্য, দেশের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করুন। আমি একটি কথাই বুঝি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, শেখ হাসিনার নেতৃত্ব আর নৌকা প্রতীকের জন্য কাজ করে যেতে চাই।

শনিবার বেলা ১২টায় নিয়ামতপুর বহুমুখী সরকারী উচ্চ বিদ্যালয়ের মেইন গেটের সামনে নিয়ামতপুর (সদর) ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে গ্রাম, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও মহিলালীগের নতুন কমিটির পরিচতি সভায় খাদ্যমন্ত্রী, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি মোবাইলে অডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, একটি দল টেলিভিশনে সারাক্ষন বক্তৃতা দিয়ে যাচ্ছেন যে, করোনা মহামারীতে দেশে দুই লক্ষ লোক না খেয়ে মারা যাবে। কিন্তু আল্লাহ অশেষ রহমতে আর বঙ্গববন্ধু কন্যা সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণে একটি লোকও না খেয়ে মারা যায় নাই। আপনারা সকলে করোনা ভ্যাকসিন নিন, দেশকে করোনামুক্ত করুন।

নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।

নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন টিটু, উপজেলা মহিলালীগের সাধারণ সম্পাদক শাহনাজ পারভীনসহ ইউনিয়নের সকল গ্রাম ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, মহিলালীগও কৃষকলীগের সভাপতিও সাধারণ সম্পাদকবৃন্দ।

অতিথিবৃন্দ উপস্থিত সকল গ্রাম ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ ও মহিলালীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31