IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> রাজনীতি >> লিড নিউজ >> পুঠিয়া আ.লীগে আসছে নতুন মুখ

পুঠিয়া আ.লীগে আসছে নতুন মুখ

আওয়ামী লীগের দলীয় মনোগ্রাম

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : চলতি মাসেই রাজশাহীর পুঠিয়া উপজেলা ও পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এই সম্মেলনের জন্য আগামী দুয়েকদিনের মধ্যে চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।

গত ১ ডিসেম্বর এই সম্মেলন আয়োজনের কথা থাকলেও পৌরসভা নির্বাচনের কারণে শেষ মুহুর্তে তা স্থগিত হয়ে যায়। তৃর্ণমুল নেতাকর্মীরা আশা করছেন সুষ্ঠু ও সফল ভাবে সম্মেলনের মধ্যে দিয়ে দলের মধ্যে দীর্ঘদিনের লবিং-গ্রæপিংয়ের অবসান ঘটবে।

দলীয় সূত্রে জানা গেছে, নানা বিতর্কের মধ্যে দিয়ে গত ৮ বছর আগে শেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। পর থেকে দলে নেতাকর্মীদের মধ্যে দ্ব›দ্ব ও বিভক্তি শুরু হয়। দীর্ঘদিনের এই বিভক্তির অবসান ঘটাতে কেন্দ্রের নির্দেশে গত বছর ১ ডিসেম্বর উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করার কথা ছিল। সে মোতাবেক দলের নেতাকর্মীরা সম্মেলনের সকল প্র¯ুÍতি গ্রহণ করেন। তবে শেষ মুহুর্তে পৌর নির্বাচনের কারণে তা স্থগিত হয়ে যায়।

এদিকে সম্মেলন ঘিরে বর্তমান উপজেলা কমিটির কোনো অভিযোগ না থাকলেও অপরপক্ষ (উপজেলা আওয়ামী লীগের কথিত আহŸায়ক কমিটি) আগে সদস্য নবায়ন, ওয়ার্ড ও ইউনিয়নের সম্মেলন করার পক্ষে রয়েছেন। এদিকে আগামী ২০ মার্চ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে পারে মর্মে সকল প্রস্তুতি নেয়া শুরু হয়েছে। আর উপজেলার কিছুদিন পরেই পৌর সম্মেলন অনুষ্ঠিত হবে।

তৃর্ণমূল নেতাকর্মীরা বলছেন, দলের মধ্যে এই বিভেদ নিরসণে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচ্চুকে দায়িত্ব দেয়া হতে পারে। আর সাধারণ সম্পাদক পদে উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র রবিউল ইসলাম রবি এবং বর্তমান সম্পাদক আব্দুল মালেকের মধ্যে একজন আসবেন।

অপরদিকে, পৌর কমিটিতে সাধারণ সম্পাদক পদে শাহরিয়ার রহিম কনক পূর্ণবহাল থাকার সম্ভবনা বেশী থাকলেও পরিবর্তন আসবে সভাপতি পদে।

তবে জেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ বলেন, উপজেলা সম্মেলনের আগে দলের সদস্য নবায়ন অতি গুরুত্বপূণ। এরপর ওয়ার্ড, ইউনিয়ন ও পৌর শেষে উপজেলা সম্মেলন দেয়ার প্রয়োজন। কেন্দ্রীয় নির্দেশনাও এমনই আছে।

এ ব্যাপারে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আব্দুল ওয়াদুদ দারা বলেন, গত ডিসেম্বরে পুঠিয়া উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হওয়ার কথা ছিল। নির্বাচনের কারণে সে সময় সম্মেলন স্থগিত রাখা হয়। চলতি মাসেই উপজেলা ও পৌর সম্মেলন হওয়ার সম্ভবনা রয়েছে। তবে অল্প সময়ের মধ্যে কেন্দ্রীয় হাইকমান্ড থেকে সম্মেলনের অনুমোদন সাপেক্ষে দিনক্ষন নিধারণ করা হবে।

উল্লেখ্য, নানা সমালোচনার মধ্যে দিয়ে সর্বশেষ ২০১৩ সালে ২৭ ফেব্রæয়ারি উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন সাবেক সাংসদ ও বর্তমান জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হন পালোপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক। আর পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর ও সম্পাদক পদে শাহরিয়ার রহিম কনক নির্বাচিত হয়ে ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31