IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজনীতি >> আইহাই ইউনিয়নে নৌকা প্রতীক চান জুয়েল

আইহাই ইউনিয়নে নৌকা প্রতীক চান জুয়েল

ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহার উপজেলার আসন্ন আইহাই ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী হতে চান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকতার হোসেন জুয়েল।

ইতিমধ্যে তিনি প্রতিটি ওয়ার্ডে পাড়া-মহল্লায় এবং অধিকাংশ বাড়ি ঘুরে পরিবারগুলোর খোঁজ খবর নিচ্ছেন। ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করে উঠান বৈঠক সহ ভোটারদের সাথে মতবিনিময় করছেন।

তিনি ১৯৯৮ হতে ২০০১ সাল পর্যন্ত ছাত্র লীগ সমর্থিত স্কুল শাখার জি এস নির্বাচিত হয়। এরপর ২০০১ হতে ২০০৭ সালে সাপাহার সরকারি কলেজ শাখা ছাত্র লীগের বন ও পরিবেশ সম্পাদক, ২০০৭ হতে ২০১২ সালে আইহাই ইউনিয়ন ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক, ২০১২ হতে ২০১৯ সালে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

আওয়ামী লীগে সম্পৃক্ত হওয়ার পর দলীয় কর্মসূচী পালনে এবং আওয়ামী লীগ সরকারের সকল প্রকার উন্নয়ন কর্মকান্ডে ইউনিয়ন পর্যায়ে সততা ও নিষ্ঠার সাথে ভূমিকা পালন করায় এলাকায় দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণের কাছে আস্থাভাজন হয়ে উঠেন। যার ফল স্বরূপ ২০১৯ সালে আইহাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্প্রতি তিনি বৈশ্বিক দুর্যোগ নভেল করোনা ভাইরাস কোভিড-১৯ প্রার্দুভাব বিস্তার রোধে বিশেষ ভূমিকা রাখায় শের-ই-বাংলা এ.কে ফজলুল হক স্বর্ণ পদক পান বলে জানা গেছে।

তিনি বলেন, আমার পরিবার বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে স্বাধীনতার পূর্ব থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আমার বাবা মৃত মো. মোজাফ্ফর হোসেন ১৯৭৫ হতে ১৯৮২ সালে আইহাই ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধক্ষ, ১৯৮২ হতে ১৯৯৫ সালে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৯৫ সালে জননেতা আব্দুল জলিল ও বর্তমান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি তাঁর দলীয় কর্মদক্ষতা দেখে পুনরায় তাঁকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেন। ২০০৯ সালে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্বে থাকা অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। মা মোক্তাহারা বেগম ২০০৩ হতে ২০১৪ সাল পর্যন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এবং ২০১৪ সাল হতে অদ্যবদি পর্যন্ত মহিলা আওয়ামী লীগের সদস্য হিসাবে আছেন।

এছাড়াও আমার স্ত্রী, ভাই এবং চাচারা আওয়ামী লীগের বিভিন্ন পদে থেকে দলীয় সকল কর্মসূচী ও কর্মকান্ডে বিশেষ ভূমিকা পালন করে আসছেন। তিনি আরও বলেন, মসজিদ, মাদরাসা, বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং ক্রীড়া সহ মানুষের কল্যাণে কাজ করা বিভিন্ন সামাজিক সংগঠনগুলোর উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করছি। আওয়ামী লীগ নির্দেশিত সব কর্মসূচী ও সাংগঠনিক সকল কর্মকান্ড সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করছি।

দলীয় মনোনয়ন পেলে জয়ের ব্যপারে শতভাগ আশাবাদী জানিয়ে, মুজিব আদর্শে বাংলাদেশ আওয়ামী লীগের পতাকা তলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের হাত কে আরও বেশি শক্তিশালী করার লক্ষে আসন্ন আইহাই ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31