IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলন
Home >> রাজনীতি >> টপ নিউজ >> আ.লীগ দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য অঙ্গীকারবদ্ধ : তাজুল

আ.লীগ দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য অঙ্গীকারবদ্ধ : তাজুল

ধূমকেতু প্রতিবেদক, পটুয়াখালী : স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ এদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য অঙ্গীকারবদ্ধ। নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু ধারা অব্যাহত রাখা এবং উত্তরোত্তর আরও সমৃদ্ধ করার জন্য আমাদের ব্যবস্থাপনা আছে, সেটা করা হবে।

স্থানীয় সরকার নির্বাচন তরান্বিত করার জন্য পৌরসভা নির্বাচন আইনের পরিবর্তন আনা হয়েছে, এরপরে ইউনিয়ন পরিষদের ক্ষেত্রেও একই ভাবে আইন প্রবর্তন করা হবে। এতে জনপ্রতিনিধিদের মর্যাদার হানী নয়, বরং তাদের মর্যাদা আরও বৃদ্ধি করার জন্য এই পদ্ধতি করা হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে এক সুধী সমাবেশে জেলা প্রশাসক হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রী তাজুল ইসলাম এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আওয়ামী লীগের নেতৃত্ব বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে মেগা উন্নয়ন বাস্তবায়ন করছেন। সব এলাকায় রাস্তা ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ব্রিজ কালভার্ট ও শতভাগ বিদুৎতায়নের মাধ্যমে গ্রাম কে শহরের সুযোগ সুবিধা সৃষ্টির লক্ষ্যে কাজ করছেন।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে একদিনের সরকারি সফরে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে অবতরণ করে পটুয়াখালী সার্কিট হাউসে স্ব-সশস্ত্র সালাম গ্রহণ করেন।

এরপরে তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়িত লোহালিয়া সেতুর নির্মাণ কাজ পরিদর্শন ও পটুয়াখালী পৌরসভা বাস্তবায়িত সৌন্দর্য বর্ধনে মরহুম বীর মুক্তিযোদ্ধা খান মোশাররফ হোসেন সেতু ও লেকের উদ্বোধন করেন। বিকেলে জেলা পরিষদের বাস্তবায়িত শেখ রাসেল শিশু পার্কের উদ্বোধন শেষে তিনি কলাপাড়ার বালিয়াতলীর এলজিইডির নির্মাণাধীন সেতু পরিদর্শনের জন্য কলাপাড়ার উদ্দেশ্যে রওনা দেন।

জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে এক সুধী সমাবেশে জেলা প্রশাসক হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রী তাজুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ হেলালুদ্দীন আহমেদ, পটুয়াখালী ১ আসনের সাংসদ ও সাবেক প্রতিমন্ত্রী এ্যাড. শাহজাহান মিয়া, পটুয়াখালী ২ আসনের সাংসদ ও সাবেক চীফ হুইপ আসম ফিরোজ, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ কাজী কানিজ সুলতানা।

আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আবদুর রশীদ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ সহ জেলার সকল উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়রসহ সংশ্লিষ্টরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31