ধূমকেতু নিউজ ডেস্ক : পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ফরিদপুরের সদরপুর ও মধুখালী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর নৌকা প্রতীকের ভরাডুবি হয়েছে।
১৩টি ইউপির মধ্যে ৮টিতেই স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন। মাত্র ৫টিতে নৌকা বিজয়ী হয়েছে।
বুধবার ফরিদপুরের সদরপুর ও মধুখালী উপজেলায় সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে তাদের নির্বাচিত ঘোষণা করা হয়।
সদরপুর উপজেলায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান বিজয়ী হলেন যারা-
উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নে মো. মোয়াজ্জেম হোসেন (স্বতন্ত্র), আকটেরচর ইউনিয়ন মো. আসলাম বেপারী (নৌকা), নারিকেলবাড়িয়া ইউনিয়নে মো. নাসির উদ্দিন সরদার (স্বতন্ত্র), চর নাছিরপুর ইউনিয়নে রোকন উদ্দিন মোল্লা (স্বতন্ত্র), ভাষাণচর ইউনিয়নে শেখ গোলাম কাউসার (স্বতন্ত্র), কৃষ্ণপুর ইউনিয়নে আকতারুজ্জামান তিতাস (নৌকা), সদরপুর ইউনিয়নে কাজী জাফর (স্বতন্ত্র), চর মানাইর ইউনিয়নে রফিকুল ইসলাম (স্বতন্ত্র), ঢেউখালী ইউনিয়নে মো. মিজানুর রহমান বয়াতি (নৌকা)।
মধুখালী উপজেলায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান বিজয়ী হলেন যারা-
মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নে সামছুল ইসলাম বাচ্চু (নৌকা) ,বাগাট ইউনিয়নে মতিয়ার রহমান (নৌকা), কামারখালী ইউনিয়নে রাকিব হোসেন চৌধুরী ইরান (স্বতন্ত্র) ও রায়পুর ইউনিয়নে জাকির হোসেন (স্বতন্ত্র)।


