ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর শাহ মখদুম থানা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ কাওসার রহমান শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এবং বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন নেতৃবৃন্দ।
কাওসার রহমানের জানাযার নামাজ শনিবার বাদ যোহর শাহ মখদুম থানা মোড় সংলগ্ন গাংপাড়া বাংলাদেশ ব্যাংকের মাঠে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, শাহ মখদুম থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসকান আলী সরদার, নগর যুবলীগের সভাপতি রমজান আলী, ১৮ (উত্তর) ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক জানবক্স, ১৮ (দক্ষিণ) ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পচাসহ মুসল্লিগণ ও পরিবারবর্গ। জানাজা শেষে পবা নতুনপাড়া গোরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করা হয়।


