IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> রাজশাহী >> টপ নিউজ >> রামেকের করোনা ইউনিটে আরও দুই জনের মৃত্যু

রামেকের করোনা ইউনিটে আরও দুই জনের মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক, প্রতিবেদক : রাজশাহী মেডিকেল (রামেক) কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে আরও দুজন মারা গেছেন।

গত শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে এরা মারা যান। তারা দুজনই রাজশাহী জেলার বাসিন্দা।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসিইউ ও ২৯/৩০ নং ওয়ার্ডে একজন করে মারা গেছেন। গত এক দিনে ষাটোর্ধ্ব একজন পুরুষ মারা গেছেন। মারা যাওয়া অন্যজন নারী। তার বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে।

এদিকে ১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে রোববার সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ৬৯ জন রোগী। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৬৮ জন।

করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩৯ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৬ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ১৪ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১২ জন রোগী। বর্তমানে রাজশাহীর ৫০ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫ জন, নওগাঁর ৪ জন, নাটোরের ৩ জন, পাবনার ৩ জন, কুষ্টিয়ার ২ জন, ঝিনাইদহের একজন এবং মেহেরপুরের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

এর আগে গত শনিবার রামেক হাসপাতাল ল্যাবে ৯৪টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। তাতে করোনা ধরা পড়েছে ৪২টিতে। তবে একই দিনে রামেক ল্যাবে ২৭৯টি নমুনা পরীক্ষায় ৭৭টিতে করোনা ধরা পড়েছে।

রাজশাহী জেলার ২১৩টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৬১টিতে। রাজশাহীতে করোনা শনাক্তের হার ৩৩ দশমিক ৫৫ শতাংশ। একই ল্যাবে নাটোরের ৬২টি নমুনা পরীক্ষায় ১৫টিতে করোনা ধরা পড়েছে।

নাটোর জেলায় করোনা শনাক্তের হার ২৪ দশমিক ১৯ শতাংশ। এছাড়া জয়পুরহাট জেলার ৫টি নমুনা পরীক্ষা করে একজনের করোনা ধরা পড়েছে। জয়পুরহাটে করোনা শনাক্তের হার ২০ শতাংশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31