ধূমকেতু প্রতিবেদক : টানা তাপদাহের পর গত দুইদিনের বৃষ্টিতে রাজশাহীতে কমে এসেছিলো তাপমাত্রা। মানুষের মনে এসেছিলো প্রশান্তি। কিন্তু হঠাৎ করে রোববার (২৪ এপ্রিল) আবারো রাজশাহীতে বেড়েছে তাপমাত্রা। ফলে আবারো গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।
রাজশাহীতে গত বুধবার ভোরে ১৭ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়। তাতে আগের তিনদিন আবহাওয়া হালকা ঠান্ডার ভাব ছিল। সর্বশেষ গত শুক্রবার দুপুরে আবারও হালকা বৃষ্টিপাতের পর আরও একদিন গরম টের পাননি রাজশাহীবাসী। কিন্তুরোববার সকাল থেকেই কাঠ ফাটা রোদ আর গরমে যেন অতিষ্ঠ হয়ে ওঠেছেন সাধারণ মানুষ।
বিশেষ করে রোদ আর তীব্র গরমে পিচটঢালা পথ দিয়ে চলাও দায় হয়ে পড়ে। রাস্তার গরম এসে লাগে শরীরে। ফলে অতিষ্ঠ হয়ে উঠেন পথচারীরা। রোববার দুপুর দেড়টা পর্যন্ত রাজশাহীর তাপমাত্রা যা বিরাজ করছে, তাতে তিনটা নাগান ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হয়।
এদিকে রাজশাহীতে গত ২০ এপ্রিলের আগে টানা অন্তত ১৫ দিন ধরে একই হারে তীব্র গরম ও তাপদাহ বিরাজ করে। গত সপ্তাহেই আট বছর পর গত ১৬ মার্চ রেকর্ড তাপমাত্রা ছিল ৪১ দশমকি ২ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহীর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আব্দুস সালাম বলেন, ‘রাজশাহীতে গত মঙ্গলবারও মৃদ তাপদাহ বিরাজ করেছে। কিন্তু গত বুধবার ভোরে ১৭ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টির পরে অনেকটা স্বস্তি ফিরে আসে জনজীবনেও। প্রকৃতিতেও শান্তির বাতাস বইতে শুরু করে অনেক দিন পরে। রোববার আবার হঠাৎ তীব্র গরমে অতিষ্ঠ মানুষ।”


