IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> রাসিকের বিভাগীয় সমন্বয় সভা

রাসিকের বিভাগীয় সমন্বয় সভা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের সামগ্রিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও বাস্তবায়নের স্বার্থে ৯ম বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। সভায় সভাপতিত্ব করেন, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন।

সভায় বক্তব্য রাখতে মেয়র বলেন, সিটি কর্পোরেশনকে আর্থিকভাবে সচ্ছল করতে ফিক্সড তহবিল গঠন করতে চাই। যার মাধ্যমে আগামীতে রাজশাহী সিটি কর্পোরেশনের আর্থিক বুনিয়াদ শক্তিশালী হবে। যার ফলে কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা প্রদান সহজতর হবে।

সভায় হেল্প ডেক্স এ ডেঙ্গু ও করোনা সংক্রান্ত বিষয়ে কন্ট্রোল রুম স্থাপন, সিটি ইউনিভার্সিটি চালুকরণ, সিসি ক্যামেরা স্থাপন, করোনার প্রকোপ বিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, হকার নীতিমালা প্রণয়ন, সিটি কর্পোরেশনের সকল কার্যক্রম কম্পিউটার প্রোগ্রামিং এর আওতায় আনয়ন, কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে বাধ্যতামূলক কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ, ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে প্রতিদিনের হাজিরা নিশ্চতকরণ, সরকারি শিক্ষা কার্যক্রমের আলোকে রাসিক কর্তৃক পরিচালিত প্রাক প্রাথমিক বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে শিক্ষা কার্যক্রম নীতিমালা প্রণয়নের উদ্যোগ গ্রহণ, যে কোন অনুষ্ঠানের বিজ্ঞাপন ও বিলবোর্ড অপসারণের উদ্যোগ গ্রহণ, শহীদ এএইচএম কামারুজ্জামান বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানায় নির্মিতব্য অফিস ভবনের ২য় তলায় রেস্ট হাউজ নির্মাণ, এ্যানেক্স ভবনের উর্দ্ধমুখী ফ্লোর নির্মাণ প্রকল্প গ্রহণ, ¯øটার হাউজ নির্মাণে সাহেববাজার এলাকায় স্থান বহাল রেখে শালবাগান ও নওদাপাড়া এলাকায় ¯øটার হাউজ নির্মাণের উদ্যোগ গ্রহণ, হোল্ডিং নম্বরসহ অন্যান্য তথ্যসম্বলিত প্লেট হোল্ডিং মাালিকগণের নিজ খরচে স্থাপন, উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তা প্রশস্তকরণ ও সংস্কারের ফলে বৈদ্যুতিক খুঁটি গুলির অপসারণ করে রাস্তার ধারে স্থাপন সংক্রান্ত কার্যক্রম, মশক নিধন কার্যক্রম, বৃক্ষরোপন কার্যক্রমসহ নানাবিধ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন। সচিব আবু হায়াত রহমতুল্লাহ, মেয়রের একান্ত সচিব আলমগীর কবির, নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল, প্রধান প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নুর-ঈ-সাঈদ, নির্বাহী প্রকৌশলী নূর ইসলাম তুষার, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলারসহ বিভিন্ন শাখা প্রধান ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31