IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> বাগমারায় ভাতার বই নিয়ে শুনীতির বাড়িতে প্রশাসনের কর্মকর্তা

বাগমারায় ভাতার বই নিয়ে শুনীতির বাড়িতে প্রশাসনের কর্মকর্তা

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারার ওরাওঁ সম্প্রদায়ের একমাত্র বয়স্ক সেই নারী শুনীতি রানী (৬৩) অবশেষে বয়স্ক ভাতার বই হাতে পেলেন। উপজেলা প্রশাসনের পক্ষে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে ভাতার বই তুলে দেওয়া হয়েছে। এর আগে তাঁকে উপজেলা প্রশাসনের পক্ষে সহযোগিতাও করা হয়।

‘ভাতা না পেয়ে শুনীতি রানীর কষ্টের জীবন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদে শুনীতি রানীর বয়স্ক ও বিধবা ভাতা না পাওয়া এবং দুর্দশা নিয়ে একটি চিত্র ফুটে ওঠে। সংবাদটি প্রকাশের পরেই স্থানীয় লোকজন তাঁদের ফেসবুকে শেয়ার করে তা প্রচারণা চালান। ওই দিনই সংবাদটি বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসে। পরের দিন তিনি দপ্তরের লোকজন পাঠিয়ে শুনীতি রানীর খোঁজ-খবর নেন। তাঁর বিষয়ে জানার পর তাঁকে নিজ দপ্তরে ডেকে পাঠান। তৃতীয় লিঙ্গের এক প্রতিবেশির সহযোগিতায় গত ৫ নভেম্বর ইউএনও’র দপ্তরে আসেন শুনীতি রানী। ইউএনও এক বস্তা বিভিন্ন ধরণের খাদ্য সামগ্রী ছাড়াও নগদ অর্থ (দুই হাজার টাকা) তুৃলে দেন শুনীতি রানীর হাতে। ভ্যানে করে তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেন।

ওই দিনই শুনীতি রানীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, তাঁর ও নমিনির পাসপোর্ট আকারের ছবি সংগ্রহ করে বয়স্ক ভাতার জন্য। ব্যাংক হিসাব চালুসহ বিভিন্ন দাপ্তরিক প্রক্রিয়া শেষে আজ সোমবার (৯ নভেম্বর) বিকেলে ভাতার বই হস্তান্তর করা হয়। শুনীতি রানীর বাড়িতে গিয়ে তার হাতে আনুষ্ঠানিকভাবে উপহার হিসাবে ভাতার বই হাতে তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা প্রকৌলশী সানোয়ার হোসেন, সমাজসেবা অফিসার আব্দুল মমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান প্রমুখ।

ইউএনও শরিফ আহম্মেদ বলেন, সংবাদের মাধ্যমে বিষয়টি তাঁর নজরে এসেছে। বয়স্কভাতার তালিকাভুক্ত করা হলো। এছাড়াও বিভিন্ন সমস্যায় শুনীতির পাশে উপজেলা প্রশাসন থাকবে বলে জানিয়েছেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল মমিন জানান, গত জুলাই মাস থেকে শুনীতি ভাতার সুবিধা পাবেন। এখন থেকে প্রতিমাসে তিনি ৫০০ টাকা করে ভাতা পাবেন।

জানা যায়, উপজেলা সদর ভবানীগঞ্জে বসবাস ওরাওঁ সম্প্রদায়ের এই নারীর। স্বামী মারা গেছেন এক যুগ আগে। এরপর থেকে তিনি ভবানীগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের পেছনে একটি খুপরিতে বসবাস করছেন শুনীতি। হাট-বাজার ঝাড়– দিয়ে ও মাছের আড়তে পরিচ্ছন্নতার কাজ করে কোনো রকম জীবন যাপন করে আসছেন তিনি। সরকার বয়স্ক ও বিধবা ভাতা চালু করলেও এই বৃদ্ধা ছিলেন বঞ্চিত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31