ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় দিন দুপুরে পুকুরের পাড়ের বিভিন্ন ফলের গাছ কেটে দুর্বত্তরা। সেই সাথে পুকুরে থাকা প্রায় ৫ লক্ষাধিক টাকার মাছ লুট করেছে বলে অভিযোগ ভুক্তভোগি মাজারুল ইসলামের।
রোববার (২০ জুন) দুপুরে উপজেলার জিউপাড়া ইউনিয়নের মাঝপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মাজারুল ইসলাম ওই গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
জিউপাড়া ইউনিয়নের সদস্য জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, পুকুর মালিক একজন ঠিকাদার। তিনি রোববার সকালে কাজের জন্য বাড়ি থেকে বের হোন। সে সুযোগে দুপুরের দিকে দুর্বত্তরা দেশীয় অস্ত্র নিয়ে তার পুকুরে হামলা চালায়। সে সময় পুকুরের পাডির কলাগাছ, পেপে গাছসহ বিভিন্ন মৌসুমি ফলের গাছ কেটে ফেলে। সেই সাথে পুকুরে থাকা মাছ তুলে নেয়।
ভুক্তভোগি পুকুর মালিক মাজারুল ইসলাম বলেন, আজকে সকাল থেকে কাজের জন্য আমি বাহিরে ছিলাম। সে সুযোগে একটি সন্ত্রাসী বাহিনী আমার পুকুরে তান্ডব চালায়। এতে করে আমার প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দেয়ার পক্রিয়াধিন।
থানার ওসি সোহরাওয়াদী হোসেন বলেন, শুনেছি একটি পুকুরের গাছপালা কেটে মাছ ধরা হয়েছে। পুকুর মালিককে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে অবশ্যই তদন্তপূর্বক দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


