IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহীতে ৯ দফা দাবীতে আন্দোলনের ডাক স্কপের

রাজশাহীতে ৯ দফা দাবীতে আন্দোলনের ডাক স্কপের

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে রাষ্ট্রীয় পাটকলসহ কলকারখানা রক্ষা, গণতান্ত্রিক শ্রম আইন, ন্যায্য মজুরি ও ট্রেড ইউনিয়ন অধিকার রক্ষাসহ ৯ দফা দাবীতে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে নগরীর রেলওয়ে বিক্রিয়েশন ক্লাব মিলনায়তনে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ রাজশাহী অঞ্চলের প্রতিনিধি সভায় এ আহ্বান জানান নেতৃবৃন্দ।

সভায় নুর কুতুবুল আলম মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্কপের কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়কারী শহীদুল্লাহ চৌধুরী, কামরুল আহসান, রাজেকুজ্জামান রতন, পারুল মজুমদার, দ্বিজেন্দ্রনাথ সিংহ, আবুল কালাম আজাদ, আলফাজ হোসেন, হুমায়ুন রেজা জিনু, আলহাজ্ব আবদুল্লাহ খান, আবদুর রহমান, রবিউল ইসলাম (রবি) ও কাউম।

বক্তারা বলেন, বাংলাদেশের শ্রমজীবী মানুষ এখন কঠিন সময় পার করছে। একদিকে করোনা মহামারী, অন্যদিকে শ্রমিক ছাটাই, শ্রমিকদের জীবনে নাভিশ্বাস এনে দিয়েছে। ট্রেড ইউনিয়ন অধিকার রক্ষা, ন্যায্য মজুরী, চাকুরী ও কর্মসংস্থান রক্ষাসহ রেশম ও মহার্ঘ ভাতার দাবীতে ঐক্য আন্দোলন আজ সময়ের দাবী।

বক্তারা আরও বলেন, ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা এবং ২৫ নভেম্বর দেশব্যাপী সকল শিল্পাঞ্চলে ৯ দফার সমর্থনে প্রচার মিছিল করার জন্য আহ্বান জানান নেতৃবৃন্দ। সেই সাথে ২৫টি রাষ্ট্রায়াত্ত্ব পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার, পাটকল আধুনিকায়ন, পিপিপি বা লীজ নয় রাষ্ট্রীয় পাটকল, চিনিকল রক্ষার আন্দোলন গড়ে তেলারও আহ্বান জানান তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31