ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলার কামারপাড়া বাজারে রাজশাহী-নওগাঁ মহাসড়কের দু’পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় দখলকৃত সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
সোমবার (২৫ জুলাই) সকাল ১০ থেকে দুপুর ২ টা পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগ, রাজশাহী এর নির্দেশ ক্রমে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
এসময় উক্ত স্থানের রাজশাহী-নওগাঁ মহাসড়কের দু’পাশে সড়ক ও জনপথের জায়গায় থাকা প্রায় অর্ধ শতাধিক দোকান ঘর উচ্ছেদ করা হয়।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান মিয়া এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযানে পরিচালনা কালে রাস্তার দুই পাশে থাকা অবৈধ সকল দোকানপাট ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথ বিভাগ রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল হাকিম ও সার্ভেয়ার মিল্লাত হোসেন।
সড়ক ও জনপথের বিভাগীয় প্রধান শাহ মোহাম্মদ আসিফ এ বিষয়ে বলেন, সড়ক ও জনপথ বিভাগের এ উচ্ছেদ অভিযান চলমান প্রক্রিয়া ধারাবাহিকভাবে রাজশাহী-নওগাঁ মহাসড়কে দু’পাশের অবৈধ সকল স্থাপনা উচ্ছেদ করা হবে।


