IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> রাজশাহী >> রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রিপোর্টার্স ইউনিটি নেতৃবৃন্দের সাক্ষাৎ

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রিপোর্টার্স ইউনিটি নেতৃবৃন্দের সাক্ষাৎ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ) নবনির্বচিত সভাপতি এসএম আব্দুল মুগণী নীরো ও সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা জামান।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল সোয়া ১০টায় বিভাগীয় কমিশনারের দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান সভাপতি ও সাধারণ সম্পাদক। সেই সাথে রাজশাহী রিপোর্টার্স ইউনিটির নির্বাচিত কমিটির পূর্ণাঙ্গ তালিকার একটি কপি বিভাগীয় কমিশনারের হাতে তুলে দেয়া হয়।

সাক্ষাতকালে বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ বলেন, রাজশাহী সুন্দর ও শান্তির নগরী। এখানে বড় ধরনের প্রাকৃতিক দূর্যোগ নেই বললেই চলে। তবে রাজশাহীতে মাদক একটি বড় সমস্যা। মাদকের কারণে যুব সমাজ বিপথে পরিচালিত হচ্ছে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য আইনশৃঙ্ক্ষলা বাহিনীর পাশাপাশি অভিভাবকদের তাদের সন্তানের দিকে নজর দিতে হবে।

এসময় আরআরইউ-এর সাংবাদিকগণ চরমাঝারদিয়ার মানুষের জীবনযাপন, রাস্তাঘাট, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার সার্বিক চিত্র তুলে ধরেন। চরমাঝারদিয়ার মানুষের সবচেয়ে বড় সমস্যা যাতায়াত। বিভাগীয় কমিশনার চরমাঝারদিয়ার মানুষের যাতায়াতের জন্য একটি নৌকার ব্যবস্থা করে দেবার আশ্বাস দেন।

আরআরইউ-এর নবনির্বাচিত নেতৃবৃন্দসহ উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিভাগীয় কমিশনার। দেশ ও জাতীর কল্যানে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য পরামর্শ দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি মাসুদ রানা রাব্বানী, সহ সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আহম্মদ মোস্তফা শিমুল, অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম রাহিদ, দপ্তর সম্পাদক ইব্রাহীম হোসেন সম্রাট, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোজাম্মেল হক রনি।

আরও উপস্থিত ছিলেন, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ রুমেল, নিবাহী সদস্য মিজানুর রহমান টনি, ওয়ালিল্লাহ্, সদস্য রাজিব আলী সরকার রাতুল, অভিলাষ দাস তমাল, এহেসান হাবিব তারা, সারোয়ার জাহান বিপ্লব, মাসুদ আলী পুলক, মামুনুর রহমান কাঁচু, বাবুল, সুমন, বানী ইসরাইল প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31