IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> রাজশাহী >> রাজশাহীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিবে জেলা পরিষদ

রাজশাহীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিবে জেলা পরিষদ

ধূমকেতু প্রতিবেদক : মহান বিজয়ের মাসে রাজশাহী জেলা বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করবে রাজশাহী জেলা পরিষদ।

বুধবার (৭ নভেম্বর) নিজ কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে সম্ভাব্য বিজয়ের মাস ডিসেম্বরের ২০ তারিখে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার ঘোষণা দেন রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।

তিনি বলেন, আজ বীর মুক্তিযোদ্ধাদের দোয়া ও ভালোবাসায় আমি জেলা পরিষদের চেয়ারম্যানে আসনে বসেছি। আমার সুযোগ হয়েছে, এবার আমি বীর মুক্তিযোদ্ধাদের পাশে থাকার চেষ্টা করবো। আমি কথা দিচ্ছি, আমি এই চেয়ারে থাকলে প্রতিবছর ডিসেম্বর মাসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিবো ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের পাশে থেকে বীর মুক্তিযোদ্ধাদের জন্য কিছু করতে পারি।

সৌজন্যকালে মুক্তিযোদ্ধাকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সফিকুর রহমান রাজা বলেন, বীর মুক্তিযোদ্ধ মীর ইকবাল আমাদের অহংকার।

তিনি আরও বলেন, মীর ইকবাল এমনি ব্যাক্তি, যিনি পাকবাহিনীর সাথে সম্মূখ যুদ্ধে অংশ নেন। মীর ইকবাল জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বলে আজ আমরা তাকে নিয়ে গর্ববোধ করছি।

এসময় উপস্থিত ছিলেন, বীর মু্িক্তযোদ্ধা মনিরুল ইসলাম চৌধুরী জোহা, বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল বাবলু, বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, বীর মুক্তিযোদ্ধা এসএম কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক, বীর মুক্তিযোদ্ধা আওরঙ্গজেব, বীর মুক্তিযোদ্ধা মনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আইবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম।

আরও উপস্থিত ছিলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা হাসান, সহকারী প্রকৌশলী এজাজুল আলমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31