IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> রাজশাহী >> অপহরণের দুই মাস পর স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ২

অপহরণের দুই মাস পর স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ২

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুর থেকে অপহরণের দুই মাস পর স্কুলছাত্রী উদ্ধার। এ ঘটনায় অপহরণকারী চক্রের মূলহোতা মোঃ হাসিবুল ইসলাম (২০) ও হাসান আলী (৪২) নামের দুই জনকে জেলার বদলগাছী উপজেলার গোবরচাঁপা এলাকা হতে গ্রেপ্তার করেছে র‌্যাব।

অপহৃত স্কুলছাত্রী অন্তরা খাতুন (১১) জাহাঙ্গীরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির একজন শিক্ষার্থী।

র‌্যাব-৫, সিপিসি-৩ জানান, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানার নেতৃত্বে শুক্রবার পূর্ব রাত আড়াই টার দিকে জেলার বদলগাছী উপজেলার গোবরচাঁপা এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের মূলহোতা উপজেলার চক গোবিন্দ গ্রামের হাসান আলীর ছেলে হাসিবুল ইসলাম ও শহিদ হোসেনের ছেলে হাসান আলীকে গ্রেপ্তার করে।

র‌্যাব আরও জানায়, গত ১০ অক্টোবর ভিকটিম অন্তরা খাতুন ও তার মা রাজিয়া সুলতানা বাড়ি থেকে অটো চার্জার ভ্যানে জাহাঙ্গীরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে হাসিবুল ইসলামসহ আরও দুইজন মিলে অন্তরা খাতুনের মাকে আঘাত করে তাকে অপহরণ করে সিএনজি চালিত অটোরিকশাতে উঠিয়ে অজ্ঞাত নামক স্থানে আত্মগোপন করে। এ ব্যাপারে গত ১২ অক্টোবর অপহৃতের বাবা আলম হোসেন বাদী হয়ে মহাদেবপুর থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। দীর্ঘদিনেও পুলিশ আসামী গ্রেপ্তার করতে না পারায় বাদী আসামী গ্রেপ্তার ও তার মেয়েকে উদ্ধার করার জন্য জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে আবেদন করে। আবেদন পেয়ে র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক বিষয়টি আমলে নিয়ে তথ্য প্রযুক্তি ও লোকাল সোর্সের মাধ্যমে ভিকটিম ও অভিযুক্তদের অবস্থান সনাক্ত করে র‌্যাবের অপারেশন টিম ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে উদ্ধারপূর্বক এ চক্রের মূলহোতাসহ ২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। শুক্রবার সন্ধ্যায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে মহাদেবপুর থানায় জিডি মূলে গ্রেপ্তারকৃত আসামীদের হস্তান্তর করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31