IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> রাজশাহী >> রাবিতে লাইভস্টক অ্যাওয়ার্ড পেল ১১ জন ও তিন প্রতিষ্ঠান

রাবিতে লাইভস্টক অ্যাওয়ার্ড পেল ১১ জন ও তিন প্রতিষ্ঠান

ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ ও বাংলাদেশ লাইভস্টক সোসাইটি (বিএলএস) যৌথ উদ্যোগে আয়োজিত প্রাণিসম্পদ মেলায় ৪ ক্যাটাগরিতে লাইভস্টক অ্যাওয়ার্ড পেয়েছেন ১১ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান।

শনিবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এ অ্যাওয়ার্ড প্রদান করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।  

অ্যাওয়ার্ড প্রাপ্ত ১১ ব্যক্তি হলো লাইভস্টক শিল্প (ব্যক্তি) আমিনুল ইসলাম, লাইভস্টক গবেষণায় অধ্যাপক ড. সুবাস চন্দ্র দাস, লাইভস্টক শিক্ষায় অধ্যাপক ড. এম রাশেদ হাসনাত, প্রাণিসম্পদ অধিদপ্তর ডা. গোলাম মোস্তফা, মাঠ পর্যায়ে স্বেচ্ছাসেবী অঞ্জনা রানী, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণি সংরক্ষণে সাইফুল ইসলাম, প্রোমিজিং ক্যাটাগরিতে ফার্মার অব দ্য ইয়ার লাইভস্টকে মোছা. সুরাইয়া ফারাহানা রেশমা, পোল্ট্রি শিল্পে ওয়াহেদুজ্জামান সিকুল, সৌখিন পাখি শিল্পে মফিজুর রহমান ও ক্যাটালিস্ট মিডিয়া পারসন হিসেবে ইলেকট্রনিকস মিডিয়ায় চ্যানেল টুয়েন্টি ফোরের কৃষিবিদ ফয়জুল সিদ্দিকী এবং প্রিন্ট মিডিয়ায় পোল্ট্রি খামার বিচিত্রার কামাল আহম্মদ। 

পুরস্কারপ্রাপ্ত ৩ প্রতিষ্ঠান হলো মোস্ট ভ্যালুয়েবল পারসন অব দ্য ইয়ার ক্যাটাগরিতে লাইভস্টক শিল্প কাজী ফার্মস লিমিটেড, হাইয়েস্ট সার্ভিস প্রোভাইডার ক্যাটাগরিতে লাইভস্টক শিল্পে ইয়ন বায়ো সায়েন্স লিমিটেড, প্রাণিসম্পদের মাঠ পর্যায় হতে উদ্যোক্তা আদর্শ প্রাণিসেবা লিমিটেড।

এসময় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট ও খাদ্যসংকটের আভাস দেয়া হচ্ছে। তবে কৃষক ও কৃষির অবদানের কারণে আমরা কখনও দুর্ভিক্ষের সম্মুখীন হবো না। মাঠ পর্যায়ের কৃষি সমস্যাগুলো কৃষকেরা সবচেয়ে ভালো জানেন। মাঠ পর্যায়ের সাথে যৌথতা না থাকলে আমাদের গবেষণার জ্ঞানকে কাজে লাগাতে পারবো না। তাই ইন্ড্রাস্টির সাথে কৃষকদের যোগাযোগ বৃদ্ধি করা জরুরী। না হলে আমাদের উৎপাদন টেকসই হবে না। আমাদের টিকে থাকতে হবে, টিকে থাকতে থাকতে সমস্যাগুলোর সমাধান করতে হবে৷  

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম বলেন, প্রাণীসম্পদ বিভাগের উন্নয়ন নিশ্চিত করার লক্ষে কৃষক, গবেষকদের অবদানের জন্যই এই সেক্টরে সফলতা এসেছে। তবে বাণিজ্যের কারণে খাদ্য দ্রুত উৎপাদন করে সরবরাহ করা হচ্ছে। দ্রুত উৎপাদনের কারণে খাদ্যের মধ্যে ক্ষতিকর কোনো উপাদান যুক্ত হয়ে মানুষ যেন দীর্ঘমেয়াদী ঝুঁকির সম্মুখীন না হয় সেদিকে খেয়াল করতে হবে। মানুষকে পর্যাপ্ত তথ্য দিয়ে আস্বস্ত করতে হবে যে তারা নিরাপদ খাদ্য পাচ্ছে। খাদ্য সম্পর্কিত প্রকৃত তথ্য মানুষের সামনে তুলে ধরতে হবে। 

বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডীন ও বিএলএস এর সভাপতি অধ্যাপক ড. জালাল উদ্দিন সরদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এসিআই লিমিটেডের চীফ টেকনিক্যাল অ্যাডভাইজার ড. এম এ সালেক, বিএলএস এর সহ সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক ড. হেমায়েতুল ইসলাম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31