IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> রাজশাহী >> রাবিতে নির্মিত হচ্ছে ভেটেরিনারি টিচিং হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টার 

রাবিতে নির্মিত হচ্ছে ভেটেরিনারি টিচিং হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টার 

ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষার জন্য নির্মাণ করা হচ্ছে ভেটেরিনারি টিচিং হাসপাতাল এন্ড রিসার্স সেন্টার।

বিশ্ববিদ্যালয় কৃষি অনুষদে প্রাথমিকভাবে ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এটি। প্রায় ২৮ কাঠাজুড়ে পরিকল্পিত এই হাসপাতালের প্রথম পর্যায়ে ৭ কাঠার ওপর নির্মাণ কাজ শুরু করা হয়েছে।

রোববার (১১ ডিসেম্বর) বেলা ১২টায় কৃষি অনুষদ ভবন চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এই হাসপাতাল ও সেন্টারের নির্মাণ কাজ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

জানা যায়, এই হাসপাতাল ও সেন্টারের মাধ্যমে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থী ও গবেষকগণ হাতে কলমে শিক্ষাগ্রহণ করতে পারবেন। এছাড়া প্রাণী চিকিৎসার সুযোগসহ এমএস, এমফিল ও পিএইচডি গবেষকদের গবেষণার সুযোগ সৃষ্টি ও ডিভিএম কোর্সের শিক্ষার্থীরা ইন্টারশিপও করতে পারবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর। ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের অধিকর্তা অধ্যাপক জালাল উদ্দিন সরদারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে কৃষি অনুষদের অধিকর্তা অধ্যাপক আব্দুল আলিম, ফিশারীজ অনুষদের অধিকর্তা অধ্যাপক ইসতিয়াক হোসেন, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সভাপতি অধ্যাপক ইসমত আরা বেগম ও ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ বক্তৃতা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, এই হাসপাতাল ও সেন্টারের মাধ্যমে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থী ও গবেষকগণ হাতে কলমে শিক্ষাগ্রহণ করতে পারবে। এছাড়া প্রাণী চিকিৎসার সুযোগসহ এমএস, এমফিল ও পিএইচডি গবেষকদের গবেষণার সুযোগ সৃষ্টি হবে। এছাড়া ডিভিএম কোর্সের শিক্ষার্থীরা ইন্টারশিপও করতে পারবে। সামগ্রিকভাবে এই অঞ্চলে দক্ষ প্রাণী চিকিৎসক গড়ে উঠবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, এই হাসপাতালের মাধ্যমে অনুষদের শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষার সুযোগের সাথে সাথে এ অঞ্চলের মানুষের প্রাণী চিকিৎসা সেবা নিশ্চিত করার সুযোগ সৃষ্টি হবে। প্রাণী চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য তিনি বিভাগসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতার কথাও উল্লেখ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর বলেন, ব্যবহারিক জ্ঞান অর্জন ও গবেষণা ছাড়া ভেটেরিনারি শিক্ষা পরিপূর্ণ হয় না। এই হাসপাতাল স্থাপনের ফলে এই অনুষদের শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষার সুযোগ সৃষ্টি হলো বলেও তিনি জানান ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ভারপ্রাপ্ত প্রক্টর সারওয়ার জাহান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, উপ-পরিচালক (হিসাব) গোলাম কিবরিয়াসহ কৃষি অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকগণ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31