IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> রাজশাহী >> রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচন

ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতির ২০২৩ কার্যনির্বাহী নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

সোমবার (১২ ডিসেম্বর) সকাল ৯ টা বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনের শিক্ষক লাউঞ্জে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে এক হাজার ৬৮ জন ভোটার হয়েছে বলে জানা গেছে। 

জানা গেছে, নির্বাচনে ১৫টি পদের বিপরীতে আওয়ামীপন্থী মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ হলুদ প্যানেল এবং বিএনপি-জামায়াতপন্থী বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ সাদা প্যানেল থেকে মোট ৩০ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন বর্তমান কমিটির কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামরুজ্জামান। 

নির্বাচনে হলুদ প্যানেল থেকে সভাপতি পদে বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদী এবং সাধারণ সম্পাদক পদে মার্কেটিং বিভাগের অধ্যাপক বোরাক আলী পার্থী হয়েছেন। তাদের বিপরীতে সাদা প্যানেল থেকে সভাপতি পদে সমাজকর্ম বিভাগের অধ্যাপক আশরাফুজ্জামান এবং সাধারণ সম্পাদক পদে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক পারভেজ আজহারুল হক (প্রিন্স) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

হলুদ প্যানেল থেকে সহ সভাপতি পদে ফার্মেসী বিভাগের অধ্যাপক মীর ইমাম ইবনে ওয়াহেদ (রাসেল), কোষাধ্যক্ষ ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক সৈয়দ এম এ ছালাম, যুগ্ম সম্পাদক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সুলতান মাহমুদ (রানা)।

এছাড়াও সদস্য প্রার্থী হিসেবে রয়েছেন ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের অধ্যাপক জাকির হোসেন, গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের অধ্যাপক সুভাষ চন্দ্র সুতার, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল্লা আল-মামুন ভূঁঞা, চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক নাজনীন আকতার, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সারওয়ার আলী (মুন), ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক আবু নোমান মুহাম্মদ মাসউদুর রহমান, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক সাবিনা ইয়াছমীন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ সহযোগী অধ্যাপক অমিতাভ সাহা, পপুলেশন সায়েন্স এন্ড হিউ রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক রাশেদ আলম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এম রফিকুল আহসান।

এদিকে সাদা প্যানেল থেকে সহ সভাপতি পদে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক নূরুল হক মোল্লা, কোষাধ্যক্ষ পদে হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগের অধ্যাপক দিলআরা হোসেন (রুনা), যুগ্ম সম্পাদক ফিশারিজ বিভাগের অধ্যাপক আবু সাঈদ জুয়েল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়াও সাদা প্যানেল থেকে সদস্য প্রার্থী রয়েছেন, দর্শন বিভাগের অধ্যাপক আক্তার আলী, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মেসবাহুল আলম (বাবু), ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক এম. আল বাকী বরকতুল্লাহ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক আকতার বানু (আলপনা), আরবি বিভাগের অধ্যাপক মুহাম্মদ নেছার উদ্দিন (রাকিব), ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের অধ্যাপক গোলবার হোসেন, রসায়ন বিভাগের অধ্যাপক মাহবুবর রহমান (রঞ্জু), কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ইকবাল আজিজ খান (পলাশ), ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. আব্দুল হান্নান এবং প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক তোফাজ্জল হোসেন (সোহেল)।

নির্বাচনের বিষয়ে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক কুদরত-ই-জাহান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল নির্বাচনই সাধারণত সোহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। আশা করি, আজও সকল শিক্ষকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। সকাল থেকে ১৬৫টি ভোট ইতোমধ্যে পড়েছে। শিক্ষক সমিতির নির্বাচনে যারাই নির্বাচিত হোক, তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাব্যবস্থার উৎকর্ষ সাধনের জন্য কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এ অধ্যাপক। 

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31