ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ২০ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
সোমবার (১২ ডিসেম্বর) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের আটক করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ৩ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ২ জন, বেলপুকুর থানা ৩ জন, শাহমখদুম থানা ১ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ২ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে ৭ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৯ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৪ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ১৮.৪৫ গ্রাম হেরোইন, ৬৭ পিস ইয়াবা, ১০ বোতল ফেন্সিডিল ও ৭৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়।


