IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> রাজশাহী >> রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভা

রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, কমিটির সভাপতি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সভায় ১৭.৯.২০২২ তারিখে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তসমূহ পাঠ ও দৃঢ়করণ, জুলাই-২০২২ হতে নভেম্বর ২০২২ পর্যন্ত প্রকৃত আয় ও ব্যয় পর্যালোচনা করা হয়। সভায় পৌরকর আদায় বৃদ্ধির লক্ষ্যে ৩০টি ওয়ার্ডে পৌরকর আদায় ক্যাম্প, ট্রেড লাইসেন্স ক্যাম্প উপলক্ষ্যে নবায়নের সারচার্জ এবং ২০২২-২০২৩ অর্থ বছরে ৩য় কোয়ার্টার হতে বকেয়া হোল্ডিং করের উপর ১৫% সারচার্জ মওকুফকরণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের আওতাধীন হাট-বাজারসমূহের পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে টোল/খাজনা আদায়ের হার পুনঃ নির্ধারণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। স্থায়ী কর্মকর্তা-কর্মচারীগণের অবসর ভাতা ও অবসরগ্রহণ সুবিধা পরিকল্পনা গ্রহণ করে পেনশন ব্যবস্থার প্রবর্তন প্রসঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বেসরকারি প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ লিমিটেড কর্তৃক মহানগরীতে ছয়টি স্থানে স্ট্রিট ল্যাম্প মোবাইল নেটওয়ার্ক স্থাপন এবং কর নির্ধারণ বিষয়ে আলোচনা করা হয়। সিটি সেন্টার মার্কেটের দরপত্র মূল্য নির্ধারণ বিষয়ে আলোচনা করা হয়। স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের আনুতোষিক প্রদানের জন্য পৃথক ব্যাংক হিসাব চালুকরণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। হাইটেক পার্ক সংলগ্ন খেলার মাঠ নির্মাণার্থে ভূমিক্রয় সংক্রান্ত বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। অটোমেশন কার্যক্রমে মোবাইল ব্যাংকিং এর বিভিন্ন প্রতিষ্ঠানের প্রস্তাবনা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় উপস্থিত ছিলেন, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, কমিটির সদস্য ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, সচিব মশিউর রহমান, প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নুর-ই-সাঈদ, কমিটির সদস্য সচিব বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান।

আরও উপস্থিত ছিলেন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমদ আল মঈন পরাগ, ভ্যাটেরিনারী সার্জন ডাঃ ফরহাদ উদ্দিন, হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, উপসচিব তৈমুর হোসেন, ট্যাক্সেশন কর্মকর্তা (কর) ইমতিয়াজ আহমেদ, ট্যাক্সেশন কর্মকর্তা মহিউদ্দিন আহমেদসহ বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31