IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> রাজশাহী >> রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ

রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিবাদমান জমি একপক্ষ দখল করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত ৬ ডিসেম্বর রাজশাহী নগরীর কাটাখালী থানার আশরাফের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে আশরাফের মোড় এলাকায় সংবাদ সম্মেলন করে আজিজুল হক নামের ভুক্তভোগী ব্যক্তি এই অভিযোগ করেছেন।

তিনি জানান, আশরাফের মোড় এলাকায় রনহাট মৌজায়, যার জে.এল. নং- ১৮৪, দাগ নং- ২০৭৬, আর.এর খারিজ খতিয়ান নং-১০৬, রকম-ভিটা, পরিমান-.০১৫ একর, তাঁর জমি আছে। জমিটা তিনি ১৯৭৯ সালে চাচা ইউসুফ কবিরাজের নিকট থেকে ক্রয় করেন। এরপর জমি ভোগদখল করে আসছিলেন। খারিজ করে নিয়মিত খাজনাও পরিশোধ করে আসছেন। তবে ১৯৯৬ সালে ইউসুফ কবিরাজের মৃত্যুর পর তার দুই ছেলে আবদুর রাজ্জাক ও রেজাউল দাবি করে আসছেন, তাদের বাবা এই জমি বিক্রি করেননি। তারা জমির খারিজ বাতিলের জন্য ভূমি অফিসে আবেদন করেন। কিন্তু ভূমি অফিস জানিয়ে দেয়, জমি সঠিকভাবেই বিক্রি হয়েছে। এই জমির খারিজ বাতিল করা সম্ভব নয়।

এরপর তারা আদালতে মামলা করেন। রাজশাহীর আদালতে দু’দফা রায় হয়েছে আজিজুল হকের পক্ষে। এ রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করেন। সেখানে মামলাটি বিচারাধীন। ইতোমধ্যে আদালত নিষেধাজ্ঞা জারি করেছেন যেন কোনপক্ষই সেখানে না যায়।

কিন্তু গত ৬ ডিসেম্বর আবদুর রাজ্জাক ও রেজাউলসহ তাদের স্বজনেরা জমিতে গিয়ে আজিজুলের একটি ইটের দোকানঘর ও একটি গুদাম গুড়িয়ে দেয়। রাজ্জাক গংরা প্রায়ং সাড়ে তিন লক্ষ টাকা ক্ষতি করেছে বলে উল্লেখ করেন তারা। এরপর তারা বেড়া দিয়ে জমিটি ঘিরে নেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ এ ব্যাপারে থানায় মামলা করতেও ডাকে। কিন্তু তিনদফা থানায় যাওয়া হলেও মামলা নেওয়া হয়নি। শুধু একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, প্রতিপক্ষরা এখন প্রাণনাশের হুমকি দিচ্ছে। তারা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। আজিজুল হক সংবাদ সম্মেলন থেকে নিজের নিরাপত্তা চান। এছাড়া জমি দখলমুক্ত করতে পুলিশের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে ডা. সিদ্দিক হোসেন, ইদ্রিস আলী, কাজিমুদ্দিন, আজের আলীসহ অন্যান্য আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আব্দুর রাজ্জাকের ছেলে রাজিব বলেন, তার দাদা ইউসুফ কবিরাজ জমি বিক্রি করেননি। আজিজুল হক নিজের নামে জাল দলিল করে জমি খারিজ করে নিয়েছেন। এর তিন বছর আগেই দাদা তার দাদী হালেমা বেগমকে জমি লিখে দিয়েছিলেন। কিন্তু সে সময় জমি খারিজ করা হয়নি বলে এখন এত ঝামেলা হচ্ছে।’

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ‘জমি-জায়গার ব্যাপারে আসলে পুলিশের কিছু করার নেই। জমিকে কেন্দ্র করে মারামারি-সহিংসতা হলে তখন মামলা হতে পারে। এখন পুলিশ কোন কিছু করতে পারে না। ঐ জমিতে আদালতের নিষেধাজ্ঞা জারি আছে। আদালত চূড়ান্তভাবে যে সিদ্ধান্ত দেবেন, তিনিই জমি পাবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31