IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> রাজশাহী >> মোহনপুরে মাদ্রাসায় অবৈধ নিয়োগের বিরুদ্ধে মামলা

মোহনপুরে মাদ্রাসায় অবৈধ নিয়োগের বিরুদ্ধে মামলা

ধূমকেতু প্রতিবেদক, কেশরহাট : রাজশাহীর মোহনপুরের হাসানিয়া তামিরুল মিল্লাত আলিম মাদসায় অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে আদালতে (২৮ নভেম্বর) মামলা দায়ের করেছেন মমতাজ জাহান নামের একজন ভুক্তভুগি। যার নিয়োগ বিজ্ঞপ্তি গোপনে একটি পত্রিকায় প্রকাশ হয়েছিল বলে মামলায় উল্লেখ করেন তিনি।

মামলা ও ভুক্তভুগি সূত্রে জানা গেছে, হাসানিয়া তামিরুল মিল্লাত আলিম মাদ্রাসায় কম্পিউটার ল্যাব অপারেটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর বাদেজোল গ্রামের মহসিন আলী মেয়ে মমতাজ জাহান প্রার্থী হিসেবে আবেদন করেন। তিনি বিজ্ঞপ্তির শর্ত মোতাবেক সোনালী ব্যাংক মোহনপুর শাখায় মাদ্রাসার ৪৬১১০৩৪০০২৬৭৪ হিসাব নম্বরে ১০০০/-(এক হাজার) টাকা জমাদানের রশিদসহ সকল শর্ত পূরণ সাপেক্ষে গত ১২/০৫/২০২২ ইং তারিখে প্রার্থী হিসেবে আবেদন করেন। পরবর্তীতে তাকে নিয়োগ না দিয়ে গোপনে নিকট আত্মীয়কে নিয়োগ দেন অধ্যক্ষ শরিফুল ইসলাম। এর প্রেক্ষিতে (২৮ নভেম্বর) তারিখে রাজশাহীর মোহনপুর সহকারী জজ আদালতে তর্কিত নিয়োগ বাতিলের জন্য মামলাটি দায়ের করা হয়। যার নম্বর-৩০৬/২০২২ অঃ প্রঃ।

মামলা সূত্রে আরও জানা গেছে, বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের সর্বশেষ সার্কুলার ও পরিপত্র উপেক্ষা করে বৃদ্ধাআঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে আবেদনকারী প্রার্থীদের প্রবেশ পত্র ইস্যু না করে গোপনে নিয়োগ দেওয়া হয়েছে। গত ২৭ এপ্রিল ২০২২ ইং তারিখে দৈনিক ডেল্টা টাইমস্ অনলাইস পত্রিকায় ঢাকা মোহনপুর হাসানিয়া তামিরুল মিল্লত আলিম মাদ্রাসায় দাখিল শাখার সৃষ্ট পদে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে এর আলোকে উক্ত পদে মহসিন আলীর মেয়ে মমতাজ জাহান প্রার্থী হিসাবে নিয়োগ পরবর্তীতে ১৪ জুন পুন: নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ভোরের পত্রিকায় প্রকাশ হলে নিজেদের প্রার্থীকে নিয়োগ দেওয়া লক্ষে প্রতিষ্ঠান প্রধান ও সভাপতি মোহাম্মাদ আলী যোগসাজসে নিয়োগ বিজ্ঞপ্তি কপি মাদ্রাসার নোটিশ বোর্ডেসহ বিভিন্ন স্থানে না সাঁটিয়ে গোপন রাখেন। অত্র মাদ্রাসার এবতেদায়ী শিক্ষক মতিউর রহমান এর স্ত্রী সোনিয়া খাতুনকে নিয়োগ দেওয়ার জন্য নিজেদের পছন্দমতো মনগড়া ভাবে ৬ জন প্রার্থীর আবেদন দেখিয়ে গত ১২ নভেম্বর ২০২২ ইং গোপনে লোক দেখানো নিয়োগ বোর্ড সম্পন্ন করেন। প্রার্থী মমতাজ জাহানকে প্রবেশ পত্র ইস্যু/পরীক্ষার জন্য আহ্বান করা হয়নি। গত ২০/১১/২০২২ ইং তারিখে কম্পিউটার ল্যাব অপারেটর পদে সোনিয়া খাতুন অত্র মাদ্রাসায় যোগদান করেন। প্রার্থীর শ্বশুর আবদুল ওহাব গত ৩০/০১/১৯৯৫ ইং তারিখে দলিল নং ৬৮১/৯৫ এর মাধ্যমে মোহনপুর মাদ্রাসায় সেখানে সরকারি মূল ভবন অবস্থিত অত্র দাগে .০৩২৫ একর জমি দানকারী। এজন্য তার পুত্র বধু হিসেবে মমতাজ বেগম নিয়োগ প্রাপ্তের জন্য অধিকারী। বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সর্বশেষ সার্কুলার ও পরিপত্র ৪ এর (২), ৫ এর ৩ উপ-প্রবিধনা (২), ৩৬ এর (১) (২), ৩৮ এর (১) উপ-প্রবিধান (২) এবং ১০ এর(খ) ও (গ) অনুসরণ না করে নিয়োগ প্রদান করা হয়।

এবিষয়ে জানতে চাইলে মাদ্রাসার অধ্যক্ষ শরিফুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে করা মামলার কপি হাতে পেয়েছি, সেখানে সম্পূর্ণ মিথ্যা ঘটনা তুলে ধরা হয়েছে। আমি আদালতকে সম্মান জানিয়ে সঠিক জবাব দাখিল করবো। আমাদের প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে নিয়োগ দেওয়া হয়েছে।

এবিষয়ে মোহনপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুক্তাদ্দির আহম্মেদ বলেন, আবেদনকারির আদালতের মামলার আরজি কপি পেয়েছি। এ বিষয়ে সরকারী নীতিমালা অনুযায়ী করনীয় ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31