ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ী সাব-রেজিস্ট্রার জবা মন্ডল ও পবা সাব-রেজিস্ট্রার রওশন আরা বেগমের বদলি জনিত বিদায়ী শুভেচ্ছা প্রদান করেন রাজশাহী জেলা ও সদর দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে জেলা রেজিষ্ট্রারের কার্যালয়ে বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, রাজশাহী বিভাগের আহ্বায়ক এবং রাজশাহী জেলা ও সদর দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব মহিদুল হকের নেতৃত্বে তাদের সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে জেলা রেজিষ্ট্রার মতিউর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সদর সাব রেজিস্ট্রার নাজির আহম্মেদ রিপনসহ সকল উপজেলার সাব রেজিস্ট্রারগণ।
আরও উপস্থিত ছিলেন, রাজশাহী সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ জাকাতুল্লাহ মলার, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আক্তার মাবুল, সহ সভাপতি সিরাজ উদ্দিন বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু।

এছাড়াও দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম তপন, প্রচার সম্পাদক শামিম হাসান, কার্যনির্বাহী সদস্য বাবুল সরকার, সেলিম উদ্দিন ও দুলাল হোসেনসহ সমিতির সাধারণ সদস্য নিমাই কুমার ভকত, আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।


