IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> রাজশাহী >> ‘প্রধানমন্ত্রীর কুশলী নেতৃত্বে দেশ উন্নয়নের বিষ্ময়কর অগ্রযাত্রায় ধাবিত’

‘প্রধানমন্ত্রীর কুশলী নেতৃত্বে দেশ উন্নয়নের বিষ্ময়কর অগ্রযাত্রায় ধাবিত’

ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলিষ্ঠ নেতৃত্বে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। বর্তমানে তাঁর কন্যার কুশলী নেতৃত্বে জাতি এগিয়ে যাচ্ছে, দেশ আজ উন্নয়নের এক বিষ্ময়কর অগ্রযাত্রায় ধাবিত হচ্ছে।
 
এ কারণে শেখ হাসিনার প্রতি সবাইকে আস্থা রাখতে হবে। কিন্তু স্বাধীনতার বিরোধী অপশক্তি যে অপপ্রচারে লিপ্ত হয়েছে তাতে মোটেও বিভ্রান্ত হওয়া যাবে না।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত স্মৃতিচারণমূলক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। 

উপাচার্য আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সহযোগীদের মতো ক্ষণজন্মা মনিষীরা ক্ষণিকের জন্য পৃথিবীতে এসে প্রভা ছড়িয়ে গেছেন। তাঁদের আলোয় আমরা আলোকিত হচ্ছি। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর নেতৃত্বে এসব নেতা মুক্তিযুদ্ধ সংগঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বিভিন্নভাবে পরিবেশ, পরিস্থিতির বিশ্লেষণে তিনি প্রত্যুৎপন্নমতিত্বের সাথে বাঙালির স্বাধীনতার স্পৃহাকে মুক্তিযুদ্ধে বিজয়ের পথে ধাবিত করেছিলেন। যেসব মানুষ মুক্তিযুদ্ধে আত্মহুতি দিয়েছেন তাঁদের ত্যাগ ও আদর্শের কথা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। 

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, পাকিস্তান শাসনামলে এদেশে প্রগতিশীল সাহিত্য-সংস্কৃতি চর্চা ও বিকাশে খড়গময় পরিস্থিতি বিরাজমান ছিল। সরকারের ভূমিকা এক্ষেত্রে ছিল অত্যন্ত দমন-পীড়নমূলক। আমাদের মুক্তিযুদ্ধ শুধু ভূখণ্ড বা জাতিস্বত্ত্বার স্বাধীনতার জন্য ছিল না। তাতে সাংস্কৃতিক ও অর্থনৈতিক মুক্তির স্পৃহা অন্যতম চালিকাশক্তি ছিল। আমাদের মুক্তিযুদ্ধ বিশ্বের নানাপ্রান্তে অভূতপূর্ব সাড়া জাগিয়েছিলো। 

উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, আমরা জাতির বিজয় উদযাপন করছি আর অন্যদিকে দেশ বিরোধ অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠছে। আমাদের বিজয়কে সুসংগত করতে তাদেরকে প্রতিহত করার জন্য সবাইকে একাত্মতা পোষণ করা জরুরি। স্বাধীনতার ঘোষণা নিয়ে যারা অপপ্রচার করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

আলোচনা শেষে উপাচার্য বীর মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানান ও সম্মাননা স্মারক ক্রেস্ট উপহার দেন।

উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামানিক, রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম, অনুষদ অধিকর্তা, হল প্রাধ্যক্ষ, ইনস্টিটিউট পরিচালক ও বিশিষ্ট শিক্ষকবৃন্দ, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা এম. তারেক নূর, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31