ধূমকেতু প্রতিবেদক : যথাযোগ্য মর্যাদায় এনজিও ফেডারেশন (এফএনবি) রাজশাহীর উদ্যোগে বিজয় দিবস ২০২২ উদযাপন করা হয়।
বিজয় দিবস শুক্রবার (১৬ ডিসেম্বর) উপলক্ষে এফএনবির রাজশাহী জেলার সহযোগি সংস্থা সমূহের সদস্যদের নিয়ে রানীবাজারস্থ চেম্বরা ভবন থেকে আনন্দ র্যালি বের করা হয়।
রাজশাহী জেলা এফএনবি এর সভাপতি মহসিন আলী ও সহ সভাপতি লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন এর নের্তৃত্বে ভূবন মোহন পার্কে অবস্থিত স্মৃতি স্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী জেলা ব্র্যাক এর সমন্বয়কারী ও এফএনবি রাজশাহী জেলা কমিটির সভাপতি মহসিন আলী।
বিজয় দিবস কর্মসূচীতে রাজশাহী জেলার এফএনবি’র সদস্য সংস্থা হিসেবে অংশগ্রহণ করেন ব্র্যাক, আশা, বুরো বাংলাদেশ, টিএমএসএস, আশ্রয়, নিকুঞ্জ বস্তি উন্নয়ন সংস্থা, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, জাগরনী চক্র ফাউন্ডেশন, লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস), বিডো, বেলা, আরএসডিপি, এর নির্বাহী প্রধান ও প্রতিনিধিগণ।


