ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামানের শ্বশুর দরগাপাড়া নিবাসী বাদশা হোসেন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
শুক্রবার (১৬ ডিসেম্বর) এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র লিটন।
শোক বিবৃতিতে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মরহুম বাদশা হোসেনের রুহের মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, বাদশা হোসেন শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি এক পুত্র ও দুইকন্যাসহ সংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।


