ধূমকেতু প্রতিবেদক : বিজয়ের ৫১ বছরে দেশের অন্যান্য অঞ্চলের নারীদের মতই এগিয়ে গেছে পদ্মাপারের শহরের নারীরাও।
তারই অংশ হিসেবে রাজশাহীতে অনুষ্ঠিত হয়ে গেল নারী উদ্যোক্তা মেলা। যেখানে উদ্যোক্তারা তাদের নিজের পণ্যের পসরা সাজিয়ে বসেছিলেন।
শুক্রবার (১৬ ডিসেম্বর) রাজশাহীর কালেক্টরেট মাঠে ওয়েব রাজশাহী ৫ দিনের মহান বিজয় দিবস মেলার আয়োজন করেন। এই মেলায় মোট ৪৯ টি স্টল ছিল।
বিজয় দিবসের পাঁচদিন ব্যাপী এই মেলার সমাপনী অনুষ্ঠিত হয়৷ মেলায় অংশগ্রহণকারী সকল উদ্যোক্তাতের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র রোজেটি নাজনীন, বাংলাদেশ রেশম শিলপ মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী, রঙরেজিনীর পলিচালক আফরোজা আজিজ মুন্নি।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ওয়েব রাজশাহীর সভাপতি আঞ্জুমান আরা পারভীন।


