IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> রাজশাহী >> রাজশাহীতে মিডিয়া কর্মীদের সাথে প্রাক্ বড়দিন উৎসব

রাজশাহীতে মিডিয়া কর্মীদের সাথে প্রাক্ বড়দিন উৎসব

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী ওমরপুরে খ্রিস্টজ্যোতি পালকীয় সেবা কেন্দ্রে রাজশাহীর স্থানীয় ও জাতীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া প্রতিনিধিদের নিয়ে প্রাক্-বড়দিন উৎসব উদযাপন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও, এসটিডি, ডিডি।

বিশেষ অতিথি ছিলেন, জ্যোতি কমিউনিকেশন এর পরিচালক ফাদার বাবলু কোড়াইয়া, রাজশাহী ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশনের সেক্রেটারী ফাদার দিলীপ এস. কস্তা, ফাদার উইলিয়াম মুরমু, ফাদার বিশ্বনাথ মারান্ডী, ফাদার সাগর কোড়াইয়া, সিস্টার বীনা রোজারিও ও কারিতাস রাজশাহী অঞ্চলের ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক ডেভিড হেম্ব্রম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কারিতাস রাজশাহী অঞ্চলের কর্মসূচী কর্মকর্তা দিপক এক্কা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্পন্সরশীপ ও চাইল্ড প্রোটেকশন অফিসার ডেভিড বাস্কে ও হলিক্রস স্কুল এ্যান্ড কলেজ-এর শিক্ষক সুমন গ্রেগরীসহ অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, রেডিও জ্যোতির পরিচালক ফাদার সুনীল ডানিয়েল রোজারিও।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জ্যোতি কমিউনিকেশন পরিচালক ফাদার বাবলু কোড়াইয়া। তিনি তার বক্তব্যে বড়দিন উৎসব পালনের গুরুত্ব সকলের সামনে তুলে ধরেন। তিনি বলেন, যিশু খ্রিস্ট সাম্যের বারতা নিয়ে এ পৃথিবীতে এসেছিলেন। তিনি এসেছিলেন ধনী-গরীব সকলের জন্য।

অতঃপর বড়দিনের তাৎপর্য, বড়দিনের ইতিহাস ও বড়দিনের ঐতিহাসিক প্রেক্ষাপট বিষয়ে বক্তব্য প্রদান করেন রাজশাহী ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশনের সেক্রেটারী ও বনপাড়া ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার দিলীপ এস. কস্তা। তিনি যিশু খ্রিস্টের জন্মের ইতিহাস সকলের সামনে আলোকপাত করেন।

অন্যান্য ধর্মাবলম্বীদের কাছে বড়দিনের তাৎপর্য কী! এ বিষয়ে বক্তব্য প্রদান করেন ডেইলী স্টার পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার আনোয়ার আলী হিমু।

সমাপনী বক্তব্য প্রদান করেন সভাপতি রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও। তিনি বলেন, যিশু খ্রিস্ট এ পৃথিবীতে এসেছিলেন ঐক্যের উদাহরণ হয়ে। যিশু খ্রিস্টের জন্মের মাধ্যমেই সকলের পাপ মোচনের যাত্রা শুরু হয়েছিল। এজন্যই যিশু খ্রিস্টের জন্মোৎসব খ্রিস্টানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। সভাপতির বক্তব্যের পর আমন্ত্রিত সকল অতিথিবৃন্দদের নিয়ে কেক কাটা হয়। সেইসাথে বড়দিনের শুভেচ্ছা উপহার প্রদানের মাধ্যমে প্রাক্-বড়দিন অনুষ্ঠান শেষ হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31