IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> টপ নিউজ >> রাজশাহী অঞ্চলে করোনায় ৩ জনের মৃত্যু

রাজশাহী অঞ্চলে করোনায় ৩ জনের মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক : প্রায় দুই মাস পর রাজশাহী বিভাগের ৮ জেলায় একদিনে ৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে প্রায় দিনই কোন মৃত্যু ছিলনা। তবে হঠাৎ করেই বিভাগে করোনায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করেছে। শেষ ২৪ ঘণ্টায় নওগাঁ জেলায় করোনায় চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু ও বগুড়া জেলায় ১ জনের মৃত্যু হয়। বগুড়া জেলায় নতুন একজন নিয়ে মোট ২০০ জনের করোনায় মৃত্যু হলো। আর বিভাগে মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ৩৩১ জনে।

এদিকে, রাজশাহী জেলায় ৭ জন ও বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় আরো ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩৯৪ জন। আর মারা গেছে ৫০ জন। শনাক্তের বেশির ভাগ মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৩৯৯৬ জন, বাঘা উপজেলায় ১৭৩ জন, চারঘাট উপজেলায় ১৭১ জন, পুঠিয়া উপজেলায় ১৪৩ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২১ জন, মোহনপুর উপজেলায় ১৩৭ জন, তানোর উপজেলায় ১১৯ জন, পবা উপজেলায় ৩০৯ জন ও গোদাগাড়ীতে ১৩৯ জন। জেলার ৯টি উপজেলায় ১৩৯৮ জন শনাক্ত হয়েছে।

রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুনভাবে করোনা শনাক্ত হয়েছে ৫৬ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৩৩১ জন ও শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২২ হাজার ২৮ জনে। শনাক্তের মধ্যে ২০ হাজার ৩৮৮ জন সুস্থ হয়েছে। শনাক্ত হওয়া ২২ হাজার ২৮ জনের মধ্যে রাজশাহী জেলায় ৫৩৯৪ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮০৪ জন, নওগাঁ ১৩৮৬ জন, নাটোর ১১০৭ জন, জয়পুরহাট ১১৮৭ জন, বগুড়া জেলায় ৮ হাজার ৫৩০ জন, সিরাজগঞ্জ ২৩৩০ জন ও পাবনা জেলায় ১২৯০ জন। মৃত্যু হওয়া ৩৩১ জনের মধ্যে রাজশাহী ৫০ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৪ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ৭ জন, বগুড়া ২০০ জন, সিরাজগঞ্জ ১৪ জন ও পাবনায় ১০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬১ হাজার ৯৫৮ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31