ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় ১৪ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ১ জন, তানোর থানা ২ জন, মোহনপুর থানা ১, বাগমারা থানা ২ জন, দুর্গাপুর থানা ২ জন, পুঠিয়া থানা ৪ জন, চারঘাট মডেল থানা ১ জন ও বাঘা থানা ১ জনকে আটক করে।
তিনি জানান, আটককৃত মধ্যে ১০ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ২ জনকে মাদকদ্রব্যসহ ২ জনকে অন্যান্য মামলায় আটক করা হয়েছে।
এদিকে, দুর্গাপর থানা পুলিশ সাইদুল ইসলাম (৩২) কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। চারঘাট মডেল থানা পুলিশ রায়হান (৩৭) কে ৫ বোতল ফেন্সিডিলসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


