ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর রাজপাড়া থানা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সমাজকল্যান সম্পাদক নূর হোসেন (৬৫) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
সোমবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র লিটন।
শোক বিবৃতিতে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মরহুম নূর হোসেন এর রূহের মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, রোববার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া নিবাসী নূর হোসেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহ রাজিউন)।


