IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> রাজশাহী >> টপ নিউজ >> জনসভায় আসতে আ.লীগের নেতাকর্মীদের সাত ট্রেন ভাড়া

জনসভায় আসতে আ.লীগের নেতাকর্মীদের সাত ট্রেন ভাড়া

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে বিভিন্ন জেলার আওয়ামী লীগ নেতারা পশ্চিম রেলের সাতটি স্পেশাল ট্রেন ভাড়া নিয়েছেন। পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাটের বিভিন্ন স্টেশন থেকে সাতটি ট্রেন চলাচল করবে।

২৫ জানুয়ারি পশ্চিমাঞ্চল রেল বিভাগের ডেপুটি কমার্শিয়াল ম্যানেজার স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্ট সাত এলাকার স্টেশন মাস্টারসহ রেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্র জানায়, নেতাকর্মীদের রাজশাহীর জনসভায় অংশগ্রহণ ও বাড়ি ফেরার সুবিধার্থে সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না সিরাজগঞ্জ-রাজশাহী রুটের একটি ট্রেন ভাড়া করেছেন।

এ বিষয়ে অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত এমপি বলেন, দলীয় সভাপতি শেখ হাসিনার জনসভায় যেতে রেল বিভাগে আগাম আবেদন ও ভ্যাট-উৎস করসহ নির্ধারিত ভাড়া দিয়ে একদিনের জন্য সিরাজগঞ্জ স্পেশাল ট্রেনটি ভাড়া করা হয়েছে।

সিরাজগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন জানান, নেতাকর্মীর যাতায়াতের জন্য এমপি ডা. হাবিবে মিল্লাত বিশেষ ট্রেন ভাড়া করায় নেতাকর্মীর মধ্যে উৎসাহ বেড়ে গেছে। ১০টি বগির এ ট্রেনে দেড় হাজার নেতাকর্মী যাতায়াত করবেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বিশ্বাস জানান, নেতাকর্মীদের রাজশাহী যাতায়াতের সুবিধার্থে দুটি ট্রেন ভাড়া করা হয়েছে। এছাড়া চিলাহাটি-জয়পুরহাট-রাজশাহী, নাটোর-রাজশাহী, রহনপুর-রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী, সান্তাহার-রাজশাহী এবং আড়ানী-রাজশাহীসহ বিভিন্ন রুটে মোট সাতটি বিশেষ ট্রেন রোববারের জন্য ভাড়া নিয়েছেন বিভিন্ন আসনের সংসদ-সদস্য ও দলীয় নেতারা।

পশ্চিমাঞ্চল রেল বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বলেন, বড় ধরনের সামাজিক অনুষ্ঠানে এ ধরনের বিশেষ ট্রেন ভাড়ার রেওয়াজ ব্রিটিশ আমল থেকে চালু আছে। সিরাজগঞ্জ, নাটোর, জয়পুরহাট, সান্তাহার, চাঁপাইনবাবগঞ্জ, আড়ানী, রহনপুরসহ সাতটি স্থান থেকে রাজশাহী রুটে সাতটি স্পেশাল ট্রেন ভাড়ায় রেল বিভাগ থেকে বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে আবেদনকারীরা ট্রেনের অগ্রিম ভাড়াও পরিশোধ করেছেন। এতে রেল বিপুল পরিমাণ রাজস্ব পেয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31