IMG-LOGO

বৃহস্পতিবার, ২২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল‘সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ’দেশে ডেঙ্গুতে দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ১৫১২৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেসসিরাজগঞ্জে নিরাপদ সড়ক গড়তে চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ হতে পারে‘আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে’সর্বোচ্চ বিপজ্জনক’ অবস্থায় হরমুজ প্রণালিগোদাগাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আতঙ্কে পৌরবাসী,পরীক্ষা অনুপাতে বাড়ছে পজিটিভের হারতাইওয়ানে ২২৭ কিমি বেগে ধেয়ে আসছে টাইফুন চাম্পিরাজশাহী থেকে অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলো ঢাকায়‘‘গুপ্ত’ দল ও পতিত আ. লীগ যৌথভাবে চক্রান্তে লিপ্ত হয়েছে’‘সাজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি’রাতের আঁধারে শহীদ মিনার ভাঙচুর নিয়ে ধোঁয়াশা, ভাঙচুর নাকি নড়বড়ে স্থাপনা?পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> নানির জীর্ণ কুঠিরে থেকেও এইচএসসিতে চমক, ভর্তির দুঃচিন্তায় বৃষ্টি

নানির জীর্ণ কুঠিরে থেকেও এইচএসসিতে চমক, ভর্তির দুঃচিন্তায় বৃষ্টি

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বাংলায় একটি বাগধারা আছে, ‘গোবরে পদ্মফুল’। যার অর্থ অস্থানে ভাল জিনিস। এরকম একজন মোসাঃ বৃষ্টি খাতুন। ৫ জনের থাকা ঝুপড়ি একটি ঘরে লেখাপড়া করে নিজের আলোয় আলোকিত হয়েছে স্বাক্ষরজ্ঞান ও গরীব পরিবারের মেয়ে মোসাঃ বৃষ্টি খাতুন। ১০ বছর ধরে নানীর জীর্ণ কুঠিরে বসবাস করে গতবারের মতো এবার এইচএসসিতেও চমক দেখিয়েছেন সেই বৃষ্টি খাতুন। এবার মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন।

এর আগে পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। সাফল্যের ধারাবাহিকতায় এবার এইচএসসিতেও রয়েছে। দস্তুল ও কুসুমা দম্পতির মেয়ে বৃষ্টি খাতুন রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে বাঘা উপজেলার শাহদৌলা সরকারি কলেজ থেকে মানবিক বিভাগে পরীক্ষা দিয়েছিলেন। নিজের টিউশনী করা টাকা আর খালার সহযোগিতায় চলেছে বৃষ্টি খাতুনের লেখাপড়া। বাবার অবর্তমানে সংসার চালিয়েছে মা।

বাঘা পৌরসভার কলিগ্রামের বাসিন্দা জাহেরা বেওয়ার (বৃষ্টি খাতুনের নানি) আড়াই কাঠা জমির উপর টিনের ছাউনি ছাপড়া একটি ঘরে বসবাস করেন ৫জন। ঘরের মধ্যে দুইটি চৌকির একটিতে থাকেন বৃষ্টি খাতুন, তার ১বোন, আরেকটি চৌকিতে থাকেন মা ও খালা। বারান্দায় থাকেন নানি জাহেরা বেওয়া। টানাপোড়নের সংসারে বিদুৎ সংযোগ নেওয়া হয়েছে পাশের বাড়ির থেকে।

বৃষ্টি খাতুনের লেখা পড়ার খরচ সম্পর্কে জানতে চাইলে তার মা বলেন, ‘আমি আর পারব নাকো বাবা, বিয়ে দিতে চেয়েও বিয়া করল না। এখন কিভাবে শহরের ইসকুলে (কলেজে) পড়াব? তোমরা দেখে শুনে একটা বিয়া দিয়া দেও।’

কুসুমা খাতুন বলেন, অভাব অনটনের সংসারে লেখাপড়ার খরচতো দুরের কথা ভালো খাবার কিংবা পোষাকও দিতে পারেননি। নিজের প্রচেষ্টা আর তার বোনের সহযোগিতায় সাফল্য বয়ে এনেছে।

জানা গেছে, বৃষ্টি খাতুনের মা কুসুমা খাতুনের বিয়ে হয়েছিল বাঘা উপজেলার পানিকুমড়া গ্রাামের দস্তুল আলীর সাথে। মতবিরোধে ২ মেয়ে নিয়ে চলে আসেন কলিগ্রামে মায়ের জীর্ণ কুঠিরে। ৫বছর আগে সেই দুই মেয়ে মায়ের কাছে রেখে ঢাকায় গিয়ে গার্মেমেন্টসে কাজ করছিলেন। পরে ফিরে এসে এখন থাকছেন মায়ের কাছে। তার ২ মেয়ের মধ্যে বৃষ্টি বড়। ছোট মেয়ে শ্রাবনী আগামীতে এসএসসি পরীক্ষা দিবে। ছোটবেলা থেকেই মেধাবী ছিল বৃষ্টি খাতুন।

কুসুমা খাতুনের অপর বোন মাবিয়া খাতুন বলেন, তার বিয়ে হলেও এখন মায়ের কাছে থাকেন। তার নিজের কোন সন্তান নাই। হাতের কাজ করে আর একবেলা পাশের বাড়ির মানুষের কাজ করে সংসার চালানোর পাশাপাশি লেখাপড়ায় সহযোগিতা করেছেন বৃষ্টি খাতুনকে।

তিনি জানান, বৃষ্টি খাতুন নিজেও টিউশনি করে লেখা পড়ার খরচ যুগিয়েছে। সরকারি ভাবে বয়স্ক ভাতা পান তার মা জাহেরা বেওয়া। সেই টাকায় সংসার চলে না বলে মানুষের সাহায্য সহযোগিতা নিতে হয়।

বৃষ্টি খাতুন জানান, ‘আমি অন্ধকার থেকে আলোতে এসেছি নানা রকমের বাঁধা পেরিয়ে। বিয়ের ব্যাপারে কোনো চিন্তা করছেন না। জীবনের লক্ষ্য নিয়ে ভালো কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। সুযোগ পেলে দেশ ও মানুষের কল্যাণে গবেষণায় আত্মনিয়োগই হবে তার জীবনের ব্রত। যদিও পরিবারের আর্থিক অনটন সেই স্বপ্নের অভিযাত্রায় বাঁধ সাধবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে বৃষ্টি খাতুনের। তবে স্বপ্নকে বাঁচিয়ে রাখতে আপ্রান চেষ্টা মা ও খালার।

শাহদৌলা সরকারি কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিক জানান, বৃষ্টি খাতুন আমার কলেজের শিক্ষার্থী। প্রতিবন্ধকতা জয় করে সমাজকে দেখিয়ে দিয়েছে। আমি আশা করি সে ভবিষ্যতে ভালো কিছু করবে। আমার কলেজে ভর্তি হলে তার জন্য সাধ্য মোতাবেক সার্বিক চেষ্টা করবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930