IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> তানোরে জনসাধারণের সাথে রাজশাহী জেলা প্রশাসকের মতবিনিময়

তানোরে জনসাধারণের সাথে রাজশাহী জেলা প্রশাসকের মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক, তানোর : তানোরে বিভিন্ন সরকারী ও বেসরকারী দপ্তর পরিদর্শন, কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইমাম, পুরোহিত, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছেন নবাগত রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) আব্দুল জলিল।

মঙ্গলবার সকাল ১০টায় তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি থেকে তিনি তানোর উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কথা শোনেন এবং মতবিনিময় করেন।

তানোর উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, তানোর উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার।

তানোর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) স্বীকৃতি প্রামানিক, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান, মুন্ডমালা পৌর মেয়র গোলাম রাব্বানী, তানোর উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, তানোর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, তানোর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওহাব শেখ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারী বে-সরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাগন, বিভিন্ন মসজিদের ইমাম, বিভিন্ন মন্দিরের পুরোহিতগন, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সুশীল সমাজের প্রতিনিধিগন, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

পরে রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) আব্দুল জলিল তানোর উপজেলা নির্বাহী অফিস, তানোর উপজেলা ভুমি অফিস, তানোর থানা ও তানোর উপজেলা মডেল মসজিদ নির্মান প্রকল্পের অগ্রগতিসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী দপ্তর পরিদর্শন করেন।

এসময় জেলা প্রশাসক ডিসি আব্দুল জলিল বলেন, বাংলাদেশকে সোনার বাংলা গড়তে সকল স্থরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিসহ সকল শ্রেনী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, দেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করতে সকলকে নিষ্ঠার সাথে নিজ নিজ স্থান থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31