ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এমপি ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের নেতৃবৃন্দ।
বুধবার দুপুর দেড় টার দিকে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ও এক মিনিট নিরবতা পালন করেন তারা।
পরে বেলা ২ টার দিকে জাতীয় নেতা শহীদ এ.এইচ. এম কামারুজ্জামানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এবং বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার সহ নগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির সকল নেতৃবৃন্দ।


