IMG-LOGO

বৃহস্পতিবার, ২৫ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা‘মোগলটুলীর আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে’রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন পৌরসভাসমূহের বর্জ্যশাখার কর্মচারী প্রশিক্ষণার্থীদের মতবিনিময়নিয়ামতপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পরুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ডের সভা অনুষ্ঠিত‘আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য’রাজশাহী জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশাকেআইনজীবী সহকারী সমিতির ফুলেল শুভেচ্ছারায়গঞ্জ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িবেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানস্ত্রী আত্মহত্যার মামলায় অভিনেতা আলভীর ২ দিনের রিমান্ডচাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত১২ বছর পর নাতি হওয়ার আনন্দে ঘোড়ার গাড়িতে ঘুরিয়ে মিষ্টি বিতরণ নানারচাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড কোটি টাকার ক্ষতির আশঙ্কাকুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্প
Home >> রাজশাহী >> কে এই অবৈধ সার ব্যবসায়ী রাজ্জাক

কে এই অবৈধ সার ব্যবসায়ী রাজ্জাক

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরের সীমান্তবর্তী পবা উপজেলার বায়া বাজারের সার ব্যবসায়ী হাজী আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে সার বিপণন নীতিমালা লঙ্ঘন করে চোরা পথে তানোর উপজেলার বিভিন্ন হাট-বাজারে বিক্রির অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, রাজ্জাকের অবৈধ সার ব্যবসার কারণে তানোর উপজেলার বিসিআইসির অনুমোদিত সার ডিলার ও খুচরা ব্যবসায়ীগণ চরম বিপাকে পড়েছে। ক্রয় রশিদ ব্যতিত এসব সার বিক্রি করা হচ্ছে।

এদিকে এসব সার আসল-নকল না ভেজাল সেটা বোঝার ক্ষমতা নাই অধিকাংশ কৃষকের। আর কৃষকের এই সরলতার সুযোগ কাজে লাগিয়ে রাজ্জাক ভেজাল ও নিম্নমাণের সারে এলাকা সয়লাব করে দিচ্ছেন বলে সাধারণ কৃষকদের মাঝে আলোচনা রয়েছে।

জানা গেছে, রাজশাহীর তানোরের চাঁন্দুড়িয়া ইউনিয়নের (ইউপি) দেওতলা আব্দুর রাজ্জাকের বিএডিসি ডিলারের দোকান রয়েছে। বিএডিসি ডিলারের বরাদ্দ কম ফলে দোকানে ট্রাকে করে ইউরিয়া সার নিয়ে আশার তেমন কোনো সুযোগ নাই। কিন্তু আব্দুর রাজ্জাক সার বিপণন নীতিমালা লঙ্ঘন করে প্রতিনিয়ত ট্রাক যোগে ইউরিয়াসহ বিভিন্ন রকমের সার এনে মজুদ ও তানোর উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রি করছে। তবে গ্রাহকদের কোনো ক্রয় রশিদ দেয়া হচ্ছে না। অথচ সার বিপণন নীতিমালায় বলা আছে সারের সংকট দেখা না দিলে এবং কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত এক উপজেলার সার অন্য উপজেলায় বিক্রির কোনো সুযোগ নাই।

এদিকে বাইরের এলাকা থেকে অবৈধ ভাবে প্রতিদিন এভাবে সার আশায় তানোর উপজেলার ডিলার ও খুচরা ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছে তাদের সার তেমন বিক্রি হচ্ছে না। উপজেলার নাম প্রকাশে অনিচ্ছুক বিসিআইসি ডিলার ও খুচরা ব্যবসায়ী জানান, বাইরের এলাকা থেকে এভাবে চোরাপথে সার আসলে তাদের সার তারা কার কাছে বিক্রি করবেন, আবার সার বিক্রি করতে না পারলে তারা নিয়মিত সার উত্তোলন কিভাবে করবেন। তারা বাইরের উপজেলা থেকে সার আশা বন্ধের জন্য সংশ্লিষ্ট বিভাগের উধ্বর্তন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

অপরদিকে অধিকাংশক্ষেত্রে চোরাপথে আশা এসব সার কিনে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হলেও ক্রয় রশিদ না থাকায় তারা কোনো প্রতিকার পাচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক জানান, বায়া বাজারের আব্দুর রাজ্জাক চোরাপথে সার এনে মজুদ ও এলাকার কৃষকদের কাছে উচ্চ মূল্য কালোবাজারে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এতে তানোরের অনুমোদিত সার ডিলার ও খুচরা ব্যবসায়ীগণ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি ২৫ রমজান দুপুরে আব্দুর রাজ্জাকের বায়া বাজারের দোকানে তিন ট্রাক এমওপি (পটাশ) সার নামানোর সময় স্থানীয়রা গণমাধ্যম কর্মীদের খবর দেন। কিন্তু গণমাধ্যম কর্মীদের ১৫ হাজার টাকা আর্থিক সুবিধা দিয়ে ঘটনা ধাঁমাচাঁপা দেয়া হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে হাজী আব্দুর রাজ্জাক এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তানোরের সার ডিলাররা ঠিকমতো সার উত্তোলন করতে পারে না, সেই জন্য তানোর উপজেলা কৃষি কর্মকর্তার অনুরোধে তিনি তানোরে সার দিয়ে কৃষকের সংকট দুর করার চেষ্টা করেন। তিনি তানোরে সার না দিলে কৃষি কর্মকর্তা মারাত্মক সমস্যায় পড়তেন।

এবিষয়ে তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ হাজী আব্দুর রাজ্জাকের বক্তব্য প্রত্যাক্ষান করে বলেন, তাকে তানোরে সার দিতে অনেকবার নিষেধ করেছি, তার পরেও তিনি অলৌকিক ক্ষমতার প্রভাব খাটিয়ে তানোরের বিভিন্ন এলাকায় সার বিক্রি করে চলেছেন।

তিনি বলেন, ঈদের পর বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031