ধূমকেতু প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মহিলা দলের কেন্দ্রীয় সভানেত্রী আফরোজা আব্বাস, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাড. রইসুল ইসলাম, নগর যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন এর সুস্থ্যতা কামনা নগরীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে নগর বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের ১ নং যুগ্ম আহবায়ক এ্যাড. রওশন আরা পপির সভাপতিত্বে ও যুগ্ম আহবায়িকা অধ্যাপিকা সকিনা খাতুনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, রাসিকের সাবেক মেয়র ও এমপি জননেতা মিজানুর রহমান মিনু।
বিশেষ অতিথি ছিলেন, রাসিকের সাবেক মেয়র ও নগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা, ২৩ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বজলুল হক মন্টু, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার,মহানগর তাতী দলের আহ্বায়ক আরিফ শেখ বনি, মহানগর মহিলা দলের যুগ্ম আহবায়িকা নুরুন্নাহার, নুরজাহান, জরিনা, শামসুন্নাহার, ফেরদৌসী, মিমি, লাভলি, শিউলী, সিটি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক লিমন, শাহমখদুম থানা ছাত্রদলের সদস্য সচিব মিদুল, সিটি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান ইসলাম রুদ্র, সহ থানা ও ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দ।
পরে নেতৃবৃন্দের সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া করা হয়।


