IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> রাজশাহী >> টপ নিউজ >> বাগমারায় কৃষকের গাছ কেটে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

বাগমারায় কৃষকের গাছ কেটে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

অভিযোগ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় সুলতান মাহমুদ নামের এক নিরীহ কৃষকের জমি প্রতিপক্ষ জোর পূর্বক দখল করে নেয়ার পাঁয়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। জোরপূর্বক ভাবে জমি ভোগদখল করার জন্য প্রতিপক্ষ ও বহিরাগত ক্যাডার বাহিনী রোপিত মেহগুনি, ইউক্যালেকটারসহ পানবরজ কেটে ফেলেছে। গাছ বিনষ্ট ও জমি রক্ষার্থে গত রোববার ভুক্তভোগী বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে দিন ভর সন্ত্রাসী কায়দায় লোহার রড, সাবল, হাঁসুয়া নিয়ে বহিরাগত ক্যাডারবাহিনীদের অপতৎরতায় এলাকাবাসী চরম উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এতে প্রতিপক্ষের ক্যাডারবাহিনীতে এলাকার আইন শৃংখলার চরম অবননিতর শঙ্কা প্রকাশ করেছেন তারা।

পুলিশ, গ্রামবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বাসুপাড়া ইউনিয়নের বালানগর গ্রামের সুলতান মাহমুদ তার ভোগ দখলীয় জমি গ্রামের মাদ্রাসার মোড়ে প্রায় কোটি টাকার সস্পত্তি রয়েছে। জমিতে সুলতান মাহমুদ যথারীতি পানবরজসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেছেন। এতে একই এলাকার জফির উদ্দিনের ছেলে কফিল উদ্দিনের কুনজরে পড়ে। এলকায় জমিজমা নিয়ে তার অনৈতিক একাধিক দাবির দেন দরবার রয়েছে। এই ধারাবাহিকতায় ১৭ শতক জমি নিয়ে সুলতান মাহমুদের সাথে কফিল উদ্দিনের রহমান বিরোধ চলছিল।

এই ঘটনাকে কেন্দ্র করে সুলতান মাহমুদের পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে গত রোববার বিবাদী একই গ্রামের কফিল উদ্দিন (৪৮), তার ছেলে উজ্বল হোসেন (২০), পিতা জফির উদ্দিন (৭০), ভাই তোফাজ্জল হোসেন (৪৫), সাইফুল ইসলাম (৩৮)সহ বহিরাগত ২০/২৫ জনর মিলে দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে গতশনিবার দিন সকালে সুলতান মাহমুদের জমির রোপিত গাছ ও পানবরজ কেটে ব্যাপক ক্ষতি করে। এসময় খবর পেয়ে কৃষক সুলতানের পরিবার জমিতে গিয়ে তাদের বাঁধা দিতে গেলে প্রতিপক্ষ কফিল, তার ছেলে, ভাই ও তার ভাড়াটে ক্যাডার বাহিনী সুলতান মাহমুদসহ তার পরিবারকে দেশীয় অস্ত্র দিয়ে ধাওয়া করে এবং তাকে প্রাণ নাশের হুমকি দেয়।

অভিযোগকারী সুলতান মাহমুদ জানান, প্রতিপক্ষ কফিল উদ্দিন ও তার ছেলে উজ্বল গত কয়েক দিন ধরে পথে ঘাটে তাকে ভয়ভীতি দেখাচ্ছে। তাকে প্রাণ নাশের হুমকিতে সে নিরাপত্তাহীনতায় রয়েছেন।

গ্রামের ৫০ অর্ধের বয়স আব্দুর রশিদ, আব্দুল মতিন, মুনসুর রহমান, সাবের আলীসহ প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় এধরনের জমি দখল তারা কখনও দেখেননি। প্রকাশ্যে দিনে-দুপুরে বহিরাগত সন্ত্রাসীদের ভয়ে স্থানীয়রা কোন মুখ খুলতে পারেনি। ঘটনার সময় দেখে মনে হয় সিনেমার দৃশ্যর মত। তারা ছিল অধিকাংশ মদ্যপায়ী সন্ত্রাসী উগ্র। বাধাঁ দিলে এলাকায় রক্তের বন্যা বয়ে যেত। তাই স্থানীয়রা বাগমারা থানায় কয়েক দফা ফোনে বিষয়টি জানান। তবে ঘটনার সময় পুলিশ না আসলেও পরের দিন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে দেউলিয়া, নরসিংহপুর, চানপাড়া এলাকার দুর্ধর্ষ ক্যাডারবাহিনী অনবরত এলাকায় আনাঘোনায় এলাকাবাসী শঙ্কিত রয়েছে। ঘটনার দিনে ওই সব ক্যাডারবাহিনীন প্রকাশ্যে মদ্যপান করে হাতে অস্ত্র উচিয়ে ঘুরাফেরা ও জমি দখলে এলাকায় বড় ধরনের অপ্রীতিকর বিষয়ে তারা ভীতগ্রস্ত হয়ে পড়েছেন। বিষয়টি খতিয়ে দেখতে তারা আইন শৃংখলাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদকে পাওয়া যায়নি। তবে কর্তব্যরত ডিউটি অফিসার ইউসুফ আলী অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ভাবে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31