ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। এছাড়াও বিশ্বব্যাপি চলছে কোভিড-১৯, করোনা ভাইরাসের ব্যাপক তান্ডব। করোনার এই ভয়াবহ তান্ডব থেকে রক্ষা করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাস্ক পড়ার উপর বেশী তুরুত্বারোপ করেছে। এর প্রেক্ষিতে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী এবং রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদা হাবীবার সার্বিক সহযোগিতায় পুঠিয়া ও দূর্গাপুর উপজেলায় ২০ হাজার মাস্ক বিতরণ শুরু করার উগ্যোগ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার দুপুরে বানেশ্বর বাজার এলাকায় দেশনায়ক তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে এ মাস্ক বিতরনের উদ্বোধন করা হয়।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাস্ক বিতরনের উদ্বোধন করেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। প্রধান বক্তা ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল।
বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার ও সদস্য সৈয়দ মহসিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা বিএনপির সদস্য আমিনুল হক মিন্টু।
এসময়ে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আবু হায়াত, জিল্লুর রহমান, সদস্য সাহাবুদ্দিন, আশরাফ আলী ও মুক্তা, পুঠিয়া পৌর বিএনপি’র সদস্য সচিব মাজেদুল ইসলাম বাচ্চু, আহবায়ক কিমিটির সদস্য মোন্তাজুল খন্দকার লাল্টু ও আবুল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনয়ির সহ-সভাপতি মাসুদুর রহমান লিটন, জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম টুটুল, সাংগঠনিক সম্পাদক ফয়সাল সরকার ডিকো, সহ-সভাপতি লতিফুর রহমান সাগর, যুগ্ম সম্পাদক আরফিন কনক, সহ-সাধারণ সম্পাদক খুরশিদ রিজভী ও মানবাধিকার সম্পাদক জুবাইর হোসেনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, উত্তরবঙ্গের বিএনপিকে ঢেলে সাজানোর জন্য তিনি কাজ করছেন। বর্তমানে দলের মধ্যে তেমন কোন ভেদাভেদ নাই। রাজশাহী বিভাগের ৮টি জেলা তিনি সুসংগঠিত করেছেন। তিনি বলেন, সরকারের নিকট উত্তর বঙ্গ অবহেলিত হয়ে থাকে।


