ধূমকেতু প্রতিবেদক : বুধবার রাত ১১টায় হঠাৎ ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শংকর ঘোষ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
হাসপাতালে উপস্থিত হয়ে তার অসুস্থতার খোঁজ খবর নেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
এসময় উপস্থিত ছিলেন, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহ্নেয়াজ সরকার সেডু, রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার প্রমুখ।


