ধূমকেতু প্রতিবেদক : “মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য” এই স্লোগান নিয়ে মুজিববর্ষ উপলক্ষে রাজশাহীর ভয়েস অব ইউথ এর উদ্যোগে শনিবার সকাল ১০টার বৃক্ষোরোপন ও চারা বিতরণ করা হয়।
নগরীর চন্দ্রিমা থানার মোড়ের অত্র প্রতিষ্ঠানের অফিস ভবনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভয়েস অব ইউথ সভাপতি ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান। প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।
তিনি বলেন, একটি সন্তানকে মা বাবা যেমন তিলে তিলে বড় করে তুলে এর ফল ভোগ করে, তেমনি একটি গাছকে সেভাবে যত্ন করে বড় করে তুললে সেও ফল দিয়ে উপকার করে। এছাড়া দেশের জন্য এবং জীবনের জন্য গাছ হচ্ছে অপরিহার্য। কারণ গাছ ছাড়া প্রাণীকুল বাঁচতে পারেনা। দেশের পরিবেশ ঠিক থাকেনা। দেশের জন্য এবং নিজের জন্য উপস্থিত প্রতিটি পরিবারকে নিজ বাড়িতে একটি হলে গাছের চারা রোপন করার পরামর্শ দেন তিনি। বক্তব্য শেষে তিনি উপস্থিত জনগণের মধ্যে ২০০টি গাছের চারা বিতরণ করেন। সেইসাথে একটি গাছের চারা রাস্তার পাশে রোপন করে এর উদ্বোধন করেন।
বিশেষ অতিথি ছিলেন, রাসিক জোন-৭ এর সংরক্ষিত আসনের কাউন্সিলর উম্মে সালমা বুলবুলি, বাংলাদেশ বেতারের গীতিকার নূরউল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী।
এসময় উপস্থিত ছিলেন, ভয়েস অব ইউথ এর উপদেষ্টা হাবিবুল আলম, মোহনা, শাহাদত হোসেন ডিনার, বিশিষ্ট ব্যবসায়ী রবিউল আলম ও খোরশেদ আলম, সমাজসেবী হাফিজা বেগম হ্যাপি, ভয়েস অব ইউথ এর সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, সহ-সভাপতি শাহাদত আলম বরন, কোষাধ্যক্ষ মোমিনুল ইসলাম, সংগঠনের সদস্য আলামিন, আরমান, রবিন, শান্ত, নোমান, এমরান, ছোটন ও সজিবসহ এলাকার নারী পুরুষ।
উল্লেখ্য এই সামাজিক প্রতিষ্ঠান কর্ণধাররা আর্ত মানবতার সেবায় কাজ করে চলছে। তারা করোনাকালীন সময়ে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, শিক্ষা ও চিকিৎসা সহায়তাসহ অন্যান্য সামাজিক কাজ গুলো করে থাকেন।


